সিদ্ধার্থ মোহিতে গিনেস বুকে নাম তুলতে চান, একটানা তিন দিনেরও বেশি ব্যাটিং করলেন নেটে

সিদ্ধার্থ মোহিতে মোহিত করে দিলেন ভারতীয় ক্রিকেট মহলকে। শুধু ভারত বলি কেন। মুম্বইয়ের বছর ১৯-এর এই ব্যাটার গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলতে চলেছেন। করোনাকালে ক্ষতির মুখে পড়েছিল ক্রিকেট কেরিয়ার। সেটাই যেন তাতিয়ে দিল। আর তার নিট ফল, ৭২ ঘণ্টা ৫ মিনিট ধরে নেটে টানা ব্যাটিং চালিয়ে গেলেন তিনি।

সিদ্ধার্থ মোহিতে গিনেস বুকে নাম তুলতে চান, একটানা তিন দিনেরও বেশি ব্যাটিং করলেন নেটে

এমন চমকে দেওয়া রেকর্ডের কথা মাঝেমধ্যেই শোনা যায়। যেমন সিদ্ধার্থ টপকে গিয়েছেন মুম্বইয়েরই বিরাগ মানের একটি রেকর্ড। বিরাগ টানা ৫০ ঘণ্টা নেটে ব্যাটিং করেছিলেন। সেটা ২০১৫ সালে। সেই নজির ছাপিয়ে গেল সিদ্ধার্থ মোহিতের অবিশ্বাস্য কীর্তি। তিনি বলেছেন, আমি যে চেষ্টা করছিলাম তাতে সফল হয়ে খুবই ভালো লাগছে। এর মাধ্যমেই আমি একটা বার্তা দিলাম যে আমার মধ্যে বেশি কিছু রয়েছে।

করোনার কারণে ক্রিকেট থমকে যাওয়ার কারণে ক্ষতির মুখে পড়ে সিদ্ধার্থের কেরিয়ার। তিনি এমসিসি প্রো-৪০ লিগে খেলার সুযোগ পেয়েছিলেন। কিন্তু করোনা পরিস্থিতিতে ভেস্তে যায় যাবতীয় পরিকল্পনা। মোহিতের কথায়, করোনার জন্য আমার কেরিয়ারের দুটো বছর নষ্ট হয়েছে। এটা বড় ক্ষতি। তাই আলাদা কিছু করে দেখাতে চেয়েছিলাম। নানাবিধ ভাবনা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। বিভিন্ন আকাদেমি ও কোচেদের সঙ্গে যোগাযোগ করি। সিদ্ধার্থ মোহিতের এই অবিশ্বাস্য নেট ব্যাটিং সম্ভব হয়েছে মেন্টর জ্বালা সিংয়ের জন্য। সিং আবার যশস্বী জয়সওয়ালেরও কোচ। মোহিতে জানিয়েছেন, আমার পরিকল্পনা শুনে সকলেই 'না' বলে দিচ্ছিলেন। তখন জ্বালা স্যরের সঙ্গে যোগাযোগ করি। তিনি বলেন, কেন করতে পারবে না? তিনি সর্বতোভাবে আমাকে সহযোগিতা করেছেন।

নিয়ম অনুযায়ী, একজন ব্যাটার এক ঘণ্টা নেট প্র্যাকটিসের পর ৫ মিনিট বিশ্রাম নিতে পারেন। এভাবেই ব্যাটিং চালিয়ে গিয়েছেন সিদ্ধার্থ। মোহিতেকে বল করার জন্য ঘুরিয়ে ফিরিয়ে রাখা হয়েছিল বোলারদের। সমস্ত রেকর্ডিং ও তথ্য গিনেস বুক অব ওয়ার্ল্ডে পাঠানো হয়েছে। গিনেস বুকে নাম তুলতে সক্ষম হলেও মুম্বইয়ের ঘরোয়া ক্রিকেটে আদৌ সিদ্ধার্থ সফল হয়ে রাজ্য দলে জায়গা পাবেন কিনা তা অবশ্য বলবে সময়। জ্বালা সিং বলেন, আমার সঙ্গে সিদ্ধার্থের মা যোগাযোগ করেছিলেন। তিনি এই পরিকল্পনার কথা জানানোর পর আমি সঙ্গে সঙ্গে রাজি হইনি। কিন্তু এটাও ভাবলাম করোনার জন্য অনেক তরুণ ক্রিকেটারেরই কেরিয়ারের ক্ষতি হয়েছে। তাই কেউ যদি করতে চায় করুক। সে কারণেই সাধ্যমতো সহযোগিতা করেছি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+