Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ind Vs Eng: কিংকে ছুঁলেন প্রিন্স, ইংল্যান্ডে অধিনায়ক হিসাবে নেমেই অনবদ্য শতরান গিলের, যশস্বীর সেঞ্চুরিতে অনন্য রেকর্ড

অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট ম্যাচেই শুভমান গিল হেডিংলে-য় এক অসাধারণ শতরান করে বিদেশের মাটিতে তাঁর টেস্ট খেলার রেকর্ড নিয়ে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন। এই ইনিংসের মধ্য দিয়ে তিনি বিরাট কোহলির সঙ্গে একই তালিকায় নিজের নাম লেখালেন এবং রোহিত শর্মা-বিরাট কোহলি পরবর্তী ভারতের এক নতুন যুগের সূচনা করলেন। পাশাপাশি যশস্বী জয়সওয়ালও অনবদ্য শতরান করে রেকর্ড বুকে নাম তুললেন।

২০১৪ সালে বিরাট কোহলি অ্যাডিলেডে শতরান করে তাঁর টেস্ট অধিনায়কত্ব শুরু করেছিলেন। চার বছর পর, ইংল্যান্ডের মাটিতে তিনি তাঁর প্রথম টেস্ট ম্যাচে এজবাস্টনে একটি অসাধারণ শতরান করেন। এদিন শুভমান গিল তাঁর পদাঙ্ক অনুসরণ করলেন। দিনের শেষে ভারত ৩৫৯ তুলেছে তিন উইকেট হারিয়ে। গিল ১২৭, ঋষভ পন্থ ৬৫ রানে অপরাজিক রয়েছেন। যশস্বী ১০১ ও কেএল রাহুল ৪২ রান করেছেন।

২০ জুন হেডিংলেতে, গিল ভারতের লাল বলের অধিনায়ক হিসেবে তাঁর প্রথম টেস্ট ম্যাচে ১৪০ বলে একটি শতরান করেন। ঠিক যেভাবে কোহলি আগে পথ দেখিয়ে গিয়েছেন। কোহলির ছেড়ে যাওয়া ৪ নম্বর স্থানটিতে নেমে গিল ভারতের টেস্ট নেতৃত্বের নতুন মুখ এবং ব্যাটার হিসেবেও একটি শক্তিশালী বার্তা দিলেন।

ম্যাচের আগে গিল বলেন, "আমি এই সিরিজে সেরা ব্যাটার হতে চাই," – এই মানসিকতা নিয়েই তিনি মাঠে নেমেছিলেন। অধিনায়কত্বের চাপ বা পরিস্থিতি কোনও কিছুই তাঁকে টলাতে পারেনি।

প্রথম দিনেই যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল, দুই ওপেনার ৯১ রানের পার্টনারশিপ করে ভারতকে একটি দারুণ শুরু এনে দেন। কিন্তু লাঞ্চের আগে ইংল্যান্ড খেলায় ফেরে। কে এল রাহুল ব্রাইডন কার্সের বলে আউট হন এবং প্রথমবার নামা সাই সুদর্শন বেন স্টোকসের বলে শূন্য রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। লাঞ্চের সময় ভারতের স্কোর ছিল ২ উইকেটে ৯২ রান।

ঠিক তখনই গিল ব্যাট করতে নামেন। নেমে তিনি শুধু ইংল্যান্ডের আক্রমণ মোকাবিলা করেননি, একইসঙ্গে প্রত্যাশার চাপও ছিল তাঁর উপর। এর আগে বিদেশের মাটিতে তাঁর রেকর্ড খুব একটা ভালো ছিল না। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দেশগুলিতে তাঁর গড় ছিল ২৫.৭০ এবং মাত্র দুটি অর্ধশতরান ছিল। যার মধ্যে দুটিই তিনি অস্ট্রেলিয়ায় করেছিলেন। ইংল্যান্ডে তিনটি টেস্টে তাঁর রান ছিল মাত্র ৮৮ এবং গড় ছিল ১৪.৬৬। তাই হেডিংলেতেই গিল সেই রেকর্ড পরিবর্তন করতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন।

চার নম্বরে ব্যাট করতে নেমে গিল প্রথমে সতর্ক ছিলেন এবং জয়সওয়ালকে রানের গতি বজায় রাখতে সাহায্য করেন। কিন্তু একবার থিতু হয়ে যাওয়ার পর তিনি নিজের স্বাভাবিক খেলা খেলতে শুরু করেন। মাত্র ৫৬ বলে অর্ধশতরান করেন গিল। জয়সওয়াল ১০১ রানে আউট হওয়ার পর গিল ইনিংসের হাল ধরেন এবং সহ-অধিনায়ক ঋষভ পন্থকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান।

এদিন গিল ইংল্যান্ডে টেস্ট সেঞ্চুরি করা পঞ্চম ভারতীয় অধিনায়ক হলেন। তিনি মনসুর আলি খান পতৌদি, মহম্মদ আজহারউদ্দিন, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বিরাট কোহলির মতো খেলোয়াড়দের একটি বিশেষ ক্লাবে যোগদান করলেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+