ICC ODI Rankings: গিলের থেকে আরও পিছিয়ে গেলেন বাবর, ওডিআই ক্রমতালিকায় উন্নতি করলেন কোহলি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যেই সুখবর। ওডিআই ক্রম তালিকায় শীর্ষস্থান মজবুত করলেন শুভমান গিল। বুধবার প্রকাশিত তালিকায় দেখা গিয়েছে, ৮১৭ পয়েন্ট নিয়ে ১ নম্বর স্থান আরও শক্তপোক্ত করলেন গিল। একইসঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে ক্রম তালিকায় উন্নতি করলেন বিরাট কোহলিও।

গ্রুপ পর্বের এক ম্যাচ বাকি থাকলেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে ভারত। প্রথম দুই ম্যাচে বাংলাদেশ এবং পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে জয় পেয়েছে ভারত। প্রথম দুই ম্যাচেই ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করেছেন গিল। পাকিস্তানের বিরুদ্ধে ৫২ বলে ৪৬ রান করে আব্রার আহমেদের বলে আউট হন গিল। বাংলাদেশের বিরুদ্ধে ১০১ রানের দুরন্ত ইনিংস খেলেন গিল।

শীর্ষস্থান দখল করেছিলেন এক সপ্তাহ আগেই। এবার দুই নম্বরে থাকা বাবর আজমের সঙ্গে পয়েন্টের ব্যবধান আরও বৃদ্ধি করলেন গিল। ভারতীয় তারকা ব্যাটারের পয়েন্টে যেখানে ৮১৭ সেখানে বাবর আছেন ৭৭০ পয়েন্টে। বাবর ভারতের বিরুদ্ধে ম্যাচে ২৬ বলে ২৩ রান করে পাণ্ডিয়ার বলে আউট হন। এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অর্ধশতরান করলেও তা ছিল অত্যন্ত ধীর গতির ইনিংস। তাঁর প্রভাব দেখা গেল আইসিসির ক্রম তালিকাতেও।

। ৭৫৭ পয়েন্ট নিয়ে বর্তমানে ৩ নম্বরে আছেন রোহিত শর্মা। ৭২৭ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে ছিলেন কোহলি। সেখান থেকে উন্নতি করে ৭৪৩ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে উঠে এসেছেন বিরাট। কোহলি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ১১১ বলে অপরাজিত ১০০ রান করেন। প্রথম দশে আছেন আরও এক ভারতীয়। ৬৭৯ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে স্থান করে নিয়েছেন শ্রেয়স আইয়ার।

ওডিআই ক্রম তালিকায় বোলারদের মধ্যে প্রথম দশে একমাত্র ভারতীয় হিসাবে জায়গা করে নিয়েছেন কুলদীপ যাদব। ৬৫৬ পয়েন্ট নিয়ে তিন নন্বরে আছেন কুলদীপ। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে সফল কুলদীপ যাদব। তারকা স্পিনার ৯ ওভারে ৪০ রান দিয়ে তিন উইকেট দখল করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+