শুভমান গিলের সঙ্গে নৈশভোজে সচিন না সইফ-কন্যা? ভিডিও ভাইরাল হতে নেমসেক বিভ্রান্তিতে মিমের ঝড়
শুভমান গিলের সঙ্গে সারা তেন্ডুলকরের সম্পর্ক নিয়ে গুঞ্জন রয়েছে অনেক দিন ধরেই। তবে এবার কাহানি মে ট্যুইস্ট? সকলে নেমসেক বিভ্রান্তির শিকার হয়েছিলেন কিনা সেটাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছ। একজন টিকটকারের শেয়ার করা ভিডিও ভাইরাল হতেই মিমের বন্যা। শুভমানের সঙ্গে সচিন-কন্যা নয়, সইফ আলি খান ও অমৃতা সিংয়ের কন্যা তথা বলিউড অভিনেত্রী সারা আলি খানের নৈশভোজের ভিডিও ভাইরাল হতেই গিলকে নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা।
|
গিল-সারার নৈশভোজ
টিকটকে ভিডিওটি প্রথম শেয়ার করেন উজমা মার্চেন্ট (@uxmiholics)। যাতে দেখা যাচ্ছে শুভমান গিল ও সারা আলি খান একটি রেস্তেরাঁয় নৈশভোজ সারছেন। তাঁদের ভিডিও যে তোলা হচ্ছে দুজনের কেউই তা টের পাননি। ঠিক কবে এই ভিডিওটি তোলা হয়েছে তা সঠিকভাবে এখনও জানা যায়নি। যদিও ভিডিওটি সাম্প্রতিককালেই তোলা হয়েছে তা স্পষ্ট।
|
মাঠের বাইরেও ব্যাটিং শুভমানের
শুভমান গিল জিম্বাবোয়ে সফরে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শতরান হাঁকিয়েছেন। যেভাবে তিনি ব্যাট করছেন তাতে তাঁকে অনেকেই লম্বা রেসের ঘোড়া বলে চিহ্নিত করছেন। যুবরাজ সিংয়ের পরামর্শ নিয়ে উইকেটে থিতু হয়ে বড় ইনিংস খেলাতেই তিনি জোর দিয়েছেন বলে শতরান হাঁকানোর পর জানিয়েছিলেন শুভমান। যুবরাজ সিং-সহ অনেকেই মনে করছেন, এমন ভালো ইনিংস গিলের ব্যাটে আরও দেখা যাবে। কিন্তু ক্রিকেট ময়দানের বাইরেও শুভমান যে সকলকে বিভ্রান্ত করে ব্যাটিং চালাচ্ছেন সেটা স্পষ্ট করে দিয়েছে ভাইরাল ভিডিওটি।
|
ক্রিকেট-বলিউড প্রেমকথা
শুভমান গিলের সঙ্গে সারা আলি খানের ঘনিষ্ঠতার কথা এর আগে জানা যায়নি। সারার ঠাকুরদা মনসুর আলি খান পতৌদি ও ঠাকুমা শর্মিলা ঠাকুরের প্রেম, পরিণয় ভারতীয় ক্রিকেট ও বলিউড তারকাদের মধ্যে সম্পর্কের এক উজ্জ্বল উদাহরণ। শেষ অবধি শুভমান ও সারার সম্পর্ক পূর্ণতা পেলে তা মনে করাবে পতৌদি-শর্মিলার সম্পর্কের বিষয়টিকেই। যদি না দুজনেই আপাতত স্রেফ বন্ধুত্বের কথা বলে নিজেদের সম্পর্ককে আড়াল করার চেষ্টা না করেন। শুভমান গিল আপাতত কাউন্টিতে গ্ল্যামারগনের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। তার মধ্যেই শুভমানের সঙ্গে সারার সম্পর্ক নিয়ে চর্চা শুরু সোশ্যাল মিডিয়ায়।
|
নেমসেক বিভ্রান্তি!
যদিও ক্রিকেটপ্রেমীরা নেমসেক বিভ্রান্তিতে যে ছিলেন সেটিও স্পষ্ট। শুভমান গিল ও সারা তেন্ডুলকরের সোশ্যাল মিডিয়া পোস্টে পারস্পরিক কমেন্ট দেখে অনেকেই মনে করছিলেন তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠছে। কিন্তু সারা আলি খানের সঙ্গে গিলকে রেস্তোরাঁয় দেখে অনেকেই হতবাক। এ যেন আকাশ থেকে পড়া! একজন ক্রিকেটপ্রেমী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, সারা নামের প্রতি গিলের আকর্ষণ রয়েছে। কিন্তু এ কী হচ্ছে! আমরা সকলেই যখন সচিন-কন্যা সারার সঙ্গে গিলের ডেটিংয়ের কথা নিয়ে চর্চা করছিলাম, তখন এ তো দেখা যাচ্ছে অন্য সারা! সইফ আলি খানের কন্যা!
|
বলিউড তারকা-কন্যার সঙ্গে ক্রিকেটারের প্রেম?
একজন ক্রিকেটপ্রেমী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ক্রিকেটারের কন্যা থেকে তো বিষয়টি চলে গেল ক্রিকেটারের নাতনিতে! গিল ও সারার মধ্যে প্রেম ও তা পরে পরিণতি পেলে বিষয়টি আরও একটি দিক দিয়েও তাৎপর্যের। ক্রিকেট তারকা ও বলিউড তারকাদের প্রেম ও বিয়ের বিষয়টি নতুন নয়। তবে লোকেশ রাহুলের প্রেমপর্ব চলছে সুনীল শেট্টির কন্যা আথিয়া শেট্টির সঙ্গে। তাঁদের বিয়েও কয়েক মাসের মধ্যেই হবে বলে খবর। সুনীল শেট্টিও বলিউডের নায়ক ছিলেন। আবার সইফ আলি খানও বলিউড তারকা। তাঁর মেয়ের সঙ্গে এবার ভারতীয় দলের ক্রিকেটারের সম্পর্ক নিয়ে গুঞ্জন তাই গোটা বিষয়টিতে অন্য মাত্রা যোগ করল।
Gill be like:
— Abinaya (@abs19931) August 29, 2022
😄#Sara #Shubmangill #CricketTwitter pic.twitter.com/Zqjjle09qf
Whenever Shubman Gill sees a girl named Sara pic.twitter.com/7IKBNvau3B
— Prabhat Pandey (@_pandeyprabhat_) August 30, 2022
Shubman Gill pic.twitter.com/Cb0yfiRmkF
— chintubaba (@chintamani0d) August 29, 2022
Shubman gill spotted 👀 with Sara Ali Khan in Dubai . pic.twitter.com/hPxlZtBEsw
— Manoj Pareek (@mrpareekji) August 29, 2022












Click it and Unblock the Notifications