এক শহরে থাকার জল্পনার মধ্যেই ফাঁস শুভমান-সারার চ্যাট, প্রকাশ্যে এল নতুন কাহিনি
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আবহেও চর্চায় সারা-শুভমান সম্পর্ক। সচিন কন্যার সঙ্গে ভারতীয় ক্রিকেটের নতুন প্রিন্সের সম্পর্কের রসায়ন নিয়ে জল্পনার শেষ নেই। এরইমধ্যে সমাজ মাধ্যমে প্রতিদিন উঠে আসছে তাঁদের নিয়ে নানান উপাদান।
আইপিএল ফাইনালের পরপরই লন্ডনে যান শুভমন গিল। একইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য বিদেশে পৌঁছন সূর্যকুমার যাদবও। লন্ডনে পৌঁছে দুই সতীর্থ মিলে শহর ঘুরতে বেড়িয়ে পড়েন। ব্রিটেনের রাজপথে ছবিও তোলেন ভারতীয় দলের দুই ক্রিকেটার। গিলের সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে দেন সূর্যকুমার যাদব। পরে গিল নিজের স্টোরিতে সেটি শেয়ার করেন।

এখানেই শেষ নয় সারা শুভমান সম্পর্ক নিয়ে চর্চার অন্ত নেই সমাজ মাধ্যমে। সম্প্রতি তাঁদের বেশ কিছু চ্যাট ফাঁস হয়েছে। তাতেই সারা-শুভমানের প্রেমের জল্পনা আরও কয়েকগুণ বৃদ্ধি পয়েছে।

সারা বা শুভমান কেউই আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেননি। গত বছর এই গসিপে নতুন মাত্রা যোগ হয়, গিলকে বলিউড অভিনেতা এবং সাইফ আলি খানের মেয়ে সারা আলি খানের সঙ্গে দেখা গিয়েছিল। কিন্তু সারা আলি খান অতীত, এখন শুধুই তেন্ডুলকর।

গত বছর সারা তেন্ডুলকার ও শুভমনের ডেটিং প্রথম প্রকাশ্যে আসে। একটি কফি শপে। যদিও তাঁরা রিলেশন নিয়ে অফিসিয়ালি কিছুই জানাননি এখনও।
এর আগে ভারতীয় দলের তারকা ক্রিকেটারের সঙ্গে অভিনেত্রী সারা আলি খানের নাম উঠে আসে চর্চায়। কিন্তু বলি অভিনেত্রীর সঙ্গে গিলের সম্পর্ক এখন অনেকটাই পিছনের সারিতে। বরং সচিন কন্যার সঙ্গেই বেশি নাম ভাসছে শুভমানের।












Click it and Unblock the Notifications