Shubman Gill-Sara Tendulkar: নয়া টুইস্ট, শুভমান-সারা চর্চায় এবার প্রবেশ করলেন গিলের সতীর্থ
সারা-শুভমান সম্পর্কের গুঞ্জনে নয়া টুইস্ট। এবার যুক্ত হল ইশান কিষানের নামও। যা নিয়ে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। বিগত কয়েক মাস ধরেই সচিন কন্যা সারার সঙ্গে ভারতীয় দলের তারকা ক্রিকেটার শুভমানের নাম জড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাঁদের নিয়ে চর্চার অন্ত নেই। এবার কাহানি মে টুইস্ট হলেন ঈশান কিষান।
আসলে এই মুহূর্তে সারা কেনিয়ায় ছুটি কাটাতে গিয়েছে। প্রথমে ইউরোপে যাওয়ার পর তিনি এবার কেনিয়ায় জঙ্গল সাফারিতে গিয়েছেন। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাফারির ছবি শেয়ার করেছেন তিনি। সাদা-কালো ফ্লোরাল ড্রেসে একাধিক ছবি শেয়ার করেছেন তিনি। সারার ছবিতে লাইক দিয়েছেন ঈশান কিষান।

শুভমান-সারা সম্পর্ক নিয়ে চর্চার অন্ত নেই সোশ্যাল সাইটে। সম্প্রতি তাঁদের বেশ কিছু চ্যাট ফাঁস হয়েছে। তাতেই সারা-শুভমানের প্রেমের জল্পনা আরও কয়েকগুণ বৃদ্ধি পয়েছে। সারা-শুভমনের লুকিয়ে প্রেমের তত্ত্ব আজকের নয়। দু'জনে অতীতে বহুবার আকারে, ইঙ্গিতে এই জল্পনায় ঘি ঢেলেছেন। একটি চ্যাট শোয়ে গিয়ে সারাকে ডেটিং করছেন কি না, এই প্রশ্নের উত্তরে শুভমন বলেন 'হয়তো করছি বা করছি না।'

ক্রিকেটের ২২ গজের বাইরে, শুভমান গিল সর্বদা নিজের কর্মকান্ডের জন্য সর্বদা সোশ্যাল মিডিয়ার নজরে থাকেন। যদি ভারতীয় এই ক্রিকেটারের ব্যক্তিগত জীবনেও বেশ শৌখিন। বিভিন্ন ধরনের ছবি পোস্ট করেন সমাজ মাধ্যমে। তবে বিগত কয়েক বছর ধরে ক্রিকেটের ঈশ্বর সচিন টেন্ডুলকারের একমাত্র কন্যা সারা টেন্ডুলকারের সাথে নাম জড়িয়েছে তার।













Click it and Unblock the Notifications