ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: শতরান হারালেন শুভমান গিল
মঙ্গলবার দ্বিতীয় টেস্টে ওপেন করতে নেমে ৯২ রানের(১৩৭ বলে) ইনিংস খেলে আউট হলেন শুভমান। দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে প্রথম বেসরকারি টেস্টেও গিল বড় রান পেয়েছিলেন। সেবার ৯০ রানে আউট হন শুভমান।
দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে বেসরকারি টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যাটে ঝকঝকে ইনিংস শুভমান গিলের।

শতরান মাঠেই ফেলে এলেন শুভমান
মঙ্গলবার দ্বিতীয় টেস্টে ওপেন করতে নেমে ৯২ রানের(১৩৭ বলে) ইনিংস খেলে আউট হলেন শুভমান। দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে প্রথম বেসরকারি টেস্টেও গিল বড় রান পেয়েছিলেন। সেবার ৯০ রানে আউট হন শুভমান। সিরিজে দু'বারই শতরানের কাছে এসে আউট হলেন। উল্লেখ্য ঘরোয়া ক্রিকেটে ব্যাটে দারুণ ছন্দে রয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার। সেই সুবাদেই অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন তরুণ ডানহাতি।
|
দুরন্ত ইনিংস করুন নায়ারের
শুভমানের দুরন্ত ইনিংসে পাশাপাশি এদিন ৭৮ রান করে অপরাজিত রয়েছেন করুন নায়ার। ১৬৭ বল খেলে ৭৮ রান করেন নায়ার। তাঁর সঙ্গে ৮৫ বল খেলে ৩৬ রানে ক্রিজে রয়েছেন ঋদ্ধিমান সাহা।
|
ভারতের স্কোর
শুভমান, নায়ার ও ঋদ্ধিমানের ব্যাটে প্রথম দিনের শেষে ভালো জায়গায় ভারতীয় এ দল। ৩ উইকেট হারিয়ে ২৩৩ তুলেছে ইন্ডিয়া এ।












Click it and Unblock the Notifications