বলিউডে নতুন ভূমিকায় আত্মপ্রকাশ করতে চলেছেন শুভমান গিল

ব্যাট হাতে বাইশ গজে নামলেই ঝড় তুলছেন, আন্তজার্তিক ম্যাচ হোক বা আইপিএল শুভমান গিল উদীয়মান নক্ষত্রদের মধ্যে অন্যতম। বাইশ গজের গণ্ডি ছাড়িয়ে এবার বলিউডের মঞ্চে আত্মপ্রকাশ করতে চলেছেন পাঞ্জাব তনয়। তবে অভিনেতা হিসাবে নয়, ভয়েস ওভার আর্টিস্ট হিসাবে বিনোদনের মঞ্চে পা রাখছেন ভারতীয় দলের ক্রিকেট তারকা।

স্পাইডার ম্যানের ভারতীয় অবতার পবিত্র প্রভাকরের ছবিতে ভয়েসওভার দেবেন শুভমান গিল। ইতিমধ্যেই একটি প্রমো ভিডিও সামনে এসেছে, যা রীতিমতো হইচই ফেলে দিয়েছে ভারতীয় সিনে মহলে। বাংলা-সহ মোট ১০টি ভাষায় মুক্তি পেতে চলেছে ভারতীয় স্পাইডারম্যানের ছবি 'স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স'। এরমধ্যে হিন্দি ও পাঞ্জাবী ভাষায় ভিও আর্টিস্ট হিসাবে কাজ করবেন গুজরাত দলের তারকা ক্রিকেটার।

1

নতুন ভূমিকা প্রসঙ্গে শুভমান গিল বলেন, 'ছোটবেলা থেকেই আমি স্পাইডারম্যানের বিশাল ভক্ত। সুপার হিরোদের মধ্যে বরাবর স্পাইডারম্যানকেই আমার পছন্দ ছিল। এই প্রথমবার দর্শকরা ভারতীয় স্পাইডারম্যানকে পর্দায় দেখতে পাবেন। সেখানে পবিত্র প্রভাকরের চরিত্রে ভয়েসওভার দিতে পেরে নিজেকে সুপার হিরো বলেই মনে হচ্ছে।' আগামী ২ জুন মুক্তি পেতে চলেছে এই ছবিটি।


গিলই প্রথম ক্রিকেটার যিনি সিনেমায় ভয়েস ওভার দিচ্ছেন। চিত্রনির্মাতারা প্রথমে এই কাজের জন্য ঋষভ পন্থকে বেছেছিলেন। শেষ পর্যন্ত শুভমানের নামের উপরই পড়ে চূড়ান্ত সিলমোহর। লাইট সাউন্ড ক্যামেরা অ্যাকশানের সঙ্গে অবশ্য আগেই পরিচয় হয়েছে গিলের। ইতিমধ্যেই বিজ্ঞাপণে কাজ করতে দেখা গিয়েছে গিলকে।

৩

এমনকি বলিউড অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন তৈরি হয়েছিল।যদিও দুই তারকা প্রকাশ্যে মুখ খোলেননি। সম্প্রতি সারা আলি খানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আইপিএলে তাঁর পছন্দের দল কোনটা? অনেকেই মনে করেছিলেন যে সারা হয়ত গুজরাট টাইটান্সের কথাই বলবেন। কারণ এই দলের হয়েই তো শুভমান গিল খেলেন!

কিন্তু, সেটা তিনি একেবারেই বললেন না। কিন্তু বলিউড অভিনেত্রীর মুখে শুনতে পাওয়া গেল মুম্বই ইন্ডিয়ান্সের নাম। এই উত্তর শোনার পর থেকে শুভমান গিলের ভক্তরা কার্যত হতাশ হয়ে পড়েছেন। কারণ দুইয়ে দুইয়ে চার করা গেল না।

2

যে কোনও ফর্ম্যাটেই সমানভাবে সাবলীল শুভমান।ক্রিকেটের তিন ফর্ম্যাটেই ব্যাট হাতে সফল তরুণ এই ক্রিকেটার।শুধু গুজরাত নয় একইসঙ্গে ভারতীয় দলের নির্ভরযোগ্য ক্রিকেটার হয়ে উঠছে‌ন শুভমান গিল। এখনও পর্যন্ত আইপিএলে ১১ ম্যাচে ৪৬৯ রান করেছেন গুজরাত দলের এই ওপেনার।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+