কবে আসবেন সিনেমায়? বলিউডে আত্মপ্রকাশ নিয়ে সিদ্ধান্তের কথা জানালেন শুভমান
Shubman Gill: আইপিএলের বাইশ গজে ব্যাট হাতে ঝড় তুলেছেন, টুর্নামেন্টে সর্বোচ্চ রান করে জিতেছেন ওরেঞ্জ ক্যাপও। সেইসঙ্গে ভারতীয় ক্রিকেটে নতুন প্রিন্সের তকমা এখন তাঁরই মাথায়। ২২ গজের গণ্ডি ছাড়িয়ে এবার কি বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন শুভমান গিল? জল্পনা উস্কে দিলেন স্বয়ং গিল নিজেই।
বিজ্ঞাপনেও অন্যতম মুখ হয়ে উঠেছেন ভারতীয় ক্রিকেট দলের তারকা। এমনকি সমাজ মাধ্যমে পোস্ট করা ছবি ভাইরাল হতে বেশি সময় লাগছে না। সুদর্শন এই ভারতীয় ক্রিকেটারের ভক্ত সংখ্যা দিনে দিনে বাড়ছে। এই পরিস্থিতিতে আগামী দিনে কি তাঁকে দেখা যাবে বলিউডেও।

কোনও কাজে সফল হতে গেলে তার জন্য লাগে প্রস্তুতি। প্রত্যেক সফল ব্যক্তিকেই অনুশাসন এবং অনুশীলনের পৃথিবীর বাসিন্দা হতে হয়। ২২ গজে ব্যাট হাতে নামার আগে যেমন প্রস্তুতি নেন, তেমনই অভিনয়ে আসার রীতিমতো হোমওয়ার্ক করতে চান গিল। এই প্রসঙ্গে শুভমান বলেন, 'আমি অভিনয়ের ওয়ার্কশপ করতে চাই। রীতিমতো ক্লাসে গিয়ে শিখতে চাই অভিনয়টা। জীবনের কোনও একটা সময় তো সেটা করতেই হবে আমাকে।'

ব্যাট হাতে বাইশ গজে নামলেই ঝড় তুলছেন, আন্তজার্তিক ম্যাচ হোক বা আইপিএল শুভমান গিল উদীয়মান নক্ষত্রদের মধ্যে অন্যতম। বাইশ গজের গণ্ডি ছাড়িয়ে আগেই বলিউডের মঞ্চে করেছেন পাঞ্জাব তনয়। তবে অভিনেতা হিসাবে নয়, ভয়েস ওভার আর্টিস্ট হিসাবে বিনোদনের মঞ্চে পা রাখছেন ভারতীয় দলের ক্রিকেট তারকা।

এই কাজের প্রসঙ্গে শুভমান গিল আগেই জানিয়েছেন, 'ছোটবেলা থেকেই আমি স্পাইডারম্যানের বিশাল ভক্ত। সুপার হিরোদের মধ্যে বরাবর স্পাইডারম্যানকেই আমার পছন্দ ছিল। এই প্রথমবার দর্শকরা ভারতীয় স্পাইডারম্যানকে পর্দায় দেখতে পাবেন। সেখানে পবিত্র প্রভাকরের চরিত্রে ভয়েসওভার দিতে পেরে নিজেকে সুপার হিরো বলেই মনে হচ্ছে।'












Click it and Unblock the Notifications