Shubman Gill: ছুটিতে গিলের সঙ্গী এক নায়িকা, সারার সঙ্গে প্রেমের জল্পনায় ইতি টানলেন তারকা ক্রিকেটার?
বিশ্বকাপের পর ছুটির মুডে ভারতীয় দলের বেশিরঊআগ ক্রিকেটার। এই তালিকায় বিরাট ওকহলি- রোহিত শর্মার মতোই আছেন শুভমান গিল। রোহিত-বিরাটরা পরিবার নিয়ে ছুটি কাটালেও, অবিবাহিত গিল ছুটির আনন্দ উপভোগ করছেন বন্ধুদের সঙ্গে। বড়দিনের মাসে ভারতীয় দলের তারকা ক্রিকেটারকে দেখা গেল লন্ডনের রাস্তায়। সঙ্গে ছিলেন এক নায়িকাও।
গিলের সঙ্গে প্রথমে সারা আলি খান পরে সারা তেন্ডুলকরের প্রেমের গুঞ্জন নেট দুনিয়ায় অন্যতম চর্চার বিষয়। কিন্তু শুভমান গিল ছুটি কাটাচ্ছেন অন্য নায়িকার সঙ্গে। তাহলে সারার সঙ্গে প্রেমের গুঞ্জনে ফুলস্টপ বসিয়ে দিলেন শুভমান। নতুন নায়িকাকে মন দিয়েছেন গিল? বিস্তারিত তুলে ধরা হল এই প্রতিবেদনে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবিতে লন্ডনে গিলের সঙ্গে দেখা গিয়েছে তাঁর বন্ধুদের সঙ্গে। রাঘব শর্মা, অবনীত কৌর ও অংশুল গর্গের সঙ্গে একফ্রেমে ধার দিয়েছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। এরা প্রত্যেকেই বিনোদন জগতের সঙ্গে যুক্ত। তবে অবনীত কিন্তু অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি পঞ্জাবি গানও করেন তাঁরা। অবনীত-গিলের ছবি প্রকাশ্যে আসতেই জল্পনা শুরু হতে বেশি সময় লাগেনি।
শুধু অবনীতের সঙ্গে গিলের প্রেমের জল্পনাই নয়, একইসঙ্গে আরও একটি প্রশ্ন উঠছে। তা হলে কি এ বার পঞ্জাবি ছবিতেও দেখা যাবে গিলকে। কারণ, ভারতীয় দলের তারকা ক্রিকেটার নিজেও পঞ্জাবের বাসিন্দা। অবনীতের সঙ্গে শুভমানকে ভিডিওবেশ মানাবে বলে চর্চা শুরু হয়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে।
বিশ্বকাপ চলাকালীন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি ভিডিও ক্লিপ।ভিডিওতে দেখা যায় শুভমান গিল ভেন্যু থেকে বেরিয়ে যাচ্ছেন। তাঁর পিছনে রয়েছেন সারা তেন্ডুলকর। তবে তাঁদের পাশাপাশি দেখা না গেলেও তাঁদের কয়েক হাত দূরে দেখা যায়। ইভেন্টে সারাকে দেখা যায় লাল পোশাকে। শুভমান গিলকে দেখা যায় কালো ব্লেজারে।
গিলের সঙ্গে প্রথমে সারা আলি খানেরই নাম জড়িয়েছিল। কিন্তু হঠাত করেই তাদের মধ্যে চলে আসেন সচিন কন্যা। যা নেট দুনিয়ায় গসিপের অন্যতম উপকরণ হয়ে উঠে। সচিন কন্যার আগমনে কি গিলের মন থেকে কিছুটা দূরে চলে গিয়েছেন বলিউড অভিনেত্রী।
বয়স মাত্র ২৪। এই বয়সেই সাফ্যলের চূড়ায় ভারতের তারকা ওপেনার শুভমন গিল । ভবিষ্যতে ভারতের উজ্জ্বল নক্ষত্র হয়ে ওঠার সব রকম সম্ভাবনাও আছে তাঁর মধ্যে। পাশাপাশি তাঁর কাঁধে দেশের অধিনায়কত্বের ভারও আসতে পারে, আগামী দিনে। এ বার মসনদে বসলেন তিনি।ভারতীয় ক্রিকেটে প্রিন্সের উপাধি আগেই পেয়েছেন।
হার্দিক পাণ্ডিয়া দল ছাড়ায় গুজরাতের অধিনায়ক পদে তৈরি হওয়া শূন্যস্থান পূরণও করেছেন শুভমান গিল। এবার অধিনায়কত্বের নতুন ইনিংস শুরু করতে চলেছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার।












Click it and Unblock the Notifications