IND vs ENG: রাঁচিতে টিম ইন্ডিয়ার অন্দরে ধোনি আবেগ, কোহলির অনুপস্থিতিতে তরুণদের উপর আস্থা গিলের

শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত ইংল্যান্ড চতুর্থ টেস্ট।৫ ম্যাচের সিরিজে ২-১ ফলে এগিয়ে থেকেই রাঁচিতে খেলতে নামছে টিম ইন্ডিয়া। এই ম্যাচে জিতলেই সিরিজের ফয়শালা করে ফেলবে ভারত। যদিও এই ম্যাচ ড্র করে রোহিত শর্মার দল, তাহলে সিরিজ হারের সম্ভাবনা থাকবে না। বুধবার থেকেই রাঁচিতে প্রস্তুতি শুরু করে দিল ভারতীয়।

পারিবারিক কারণেই এই সিরিজে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলি। যদিও শেষ দুটি টেস্টে ভারতীয় ব্যাটারারা যা পারফরম্যান্স করেছেন তাতে কোহ‌লির অভাব খুব একটা অনুভূত হয়নি। ধোনির শহরেও ঘুরে ফিরে চর্চায় সেই কিং কোহলিই।

IND vs ENG

সাংবাদিক সম্মেলনে বিরাটের অনুপস্থিতি নিয়ে প্রশ্নের উত্তরে শুভমান গি‌ল বলেন, 'বিরাট কোহলি এমন একজন ক্রিকেটার তিনি যখনই দলের সঙ্গে থাকবেন না তাঁর অভাব অনুভূত হবে। কিন্ত কোহলির অনুপস্থিতি তরুণ ক্রিকেটারদের কাছে একটা সুযোগ। আমরা দেখেছি গত ম্যাচে বিরাটের পরিবর্তে খেলা সরফরাজ খান কীভাবে পারফরম্যান্স করেছেন। আমার মনে হয় এটা তরুণ ক্রিকেটারদের কাছে বড় সুযোগ নিজেকে প্রমাণ করা।'

ভারতীয় দলের ব্যাটিং রণকৌশ‌ল নিয়ে গিল বলেন, 'প্রথম ম্যাচে আমাদের প্রত্যেকের কাছে বড় রান করার সুযোগ ছিল। আমরা প্রত্যেকেই ৫০-৬০ বল খেলেছিলাম। তাই আমাদের মধ্যে কথা হয়েছিল কোনও একজনকে অন্তত ১৫০ বা ২০০ রানের ইনিংস খেলতে হবে। একজন ১৫০ বা ২০০ রান করে ফেললে সেটা ম্যাচে বড় প্রভাব ফেলে।'

ব্যাটিংয়ের পাশাপাশি দলের পেসাররাও যে ফারাক গড়ে দিচ্ছে ম্যাচে সেটাও উল্লেখ করেন গিল। তাঁর কথায়, 'ভারতে যেখানেই খেলা হোক না কেন স্পিনাররা বাড়তি সুবিধা পান। এই সিরিজে জাদেজা-অশ্বিন সহ সমস্ত স্পিনাররা দারুণ বোলিং করেছেন, তবে যদি দেখা যায় আমাদের পেসাররাও খুব ভালো বোলিং করেছেন। তাঁর পারফরম্যান্সই দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিচ্ছে।'

নিজের পারফরম্যান্স প্রসঙ্গে গিল বলেন, 'বাইরে আমাকে ঘিরে কতটা প্রত্যাশা রয়েছে সেটা নিয়ে বেশি ভাবি না। তবে নিজের যে লক্ষ্য স্থির করি সেটা পূরণ করতে না পারলে খারাপ লাগে। মাঠে যখনই ব্যাট হাতে নামি নিজের সেরাটা দেওয়ার লক্ষ্য থাকে। তবে কিছু ক্ষেত্রে বিষয় আমাদের হাতে খাকে না। গত ম্যাচে যেমন রান আউটটা। ওটা কুলদীপেরও কিছু করার ছিল না।'

চতুর্থ টেস্ট ম্যাচের আগে ভারতীয় ব্যাটসম্যান শুভমান গিলকে এমএস ধোনি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। এই তরুণ ব্যাটার বলেছেন যে পুরো ভারত মাঠে এসে এমএস ধোনিকে মিস করেছে। তাঁর কথায়, "পুরো ভারতীয় দল মাহি ভাইকে (এমএস ধোনি) মিস করে। আমরা কোথায় খেলি, রাঁচিতে বা বিশ্বের যেকোন জায়গায় খেলি তাতে কিছু যায় আসে না।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+