India vs Bangladesh: ইংল্যান্ড সিরিজ দিয়েছে আত্মবিশ্বাস, বাংলাদেশের বিরুদ্ধে অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান গিল

আগামী কয়েকদিন পরই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে মাঠে নামবে ভারতীয় দল। ইতিমধ্যেই ভারতীয় দলের স্কোয়াড প্রথম ম্যাচের জন্য ঘোষিত হয়েছে। ভারতীয় দলের রোহিতের ডেপুটি হিসেবে বুমরাহের নাম ঘোষণা করা হয়নি, নতুন সহ অধিনায়ক হিসেবে ভেসে উঠছে শুভমান গিলের নাম।

ভারতের তারকা ব্যাটার শুভমান গিল এই সিরিজ শুরুর আগে জানিয়েছেন যে, চলতি বছরের জানুয়ারিতে ইংল্যান্ড সিরিজ তাঁকে টেস্ট ক্রিকেটে আত্মবিশ্বাস ফিরে পেতে সাহায্য করেছিল। উল্লেখযোগ্যভাবে, ২০২১-২২ সালে বর্ডার গাভাসকর ট্রফিতে তাঁর টেস্ট কেরিয়ার শুরু হয়। শুরুটা ভালো হওয়া সত্ত্বেও তরুণ ব্যাটারটি লাল-বলের ফর্ম্যাটে মাঝে ছন্দ হারিয়ে ফেলেন।

Shubman Gill

গিল তার অভিষেক সিরিজে ২৫৯রান করার পর, গিল পরের ৩৪ ইনিংসে ২৬.১৮ গড়ে ৮৩৮ রান করতে সক্ষম হন। তার মধ্যে ছিল দুটি শতরান এবং অর্ধশতরান । তিনি হায়দরাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ২৩ এবং ০ রানে আউট হন। সেই ম্যাচে ভারত ২৮ রানে হেরে যায়। দ্বিতীয় টেস্টে ৩৪ রানে আউট হন। ফলে ১২টি ইনিংসে গিলের ব্যাটে ছিল না কোনও অর্ধশতরান।

যাইহোক, তিনি বিশাখাপত্তনম টেস্টের দ্বিতীয় ইনিংসে একটি দুর্দান্ত সেঞ্চুরি (১০৪) করে একটি অসাধারণ প্রত্যাবর্তন করেন। সিরিজের কথা স্মরণ করে, ২৫ বছর বয়সী ভারতীয় ক্রিকেটার বলেছেন যে এটি তার আত্মবিশ্বাসকে ব্যাপকভাবে বাড়িয়েছে কারণ দল যেমন একদিকে ০-১ ফলে পিছিয়ে থেকে সিরিজে প্রত্যাবর্তন করেছিল তেমনই তিনি নিজেও ব্যাট হাতে রান পান।

গিল এই প্রসঙ্গে জানিয়েছেন, "এটি আমার জন্য একটি বড় আত্মবিশ্বাস ছিল, বিশেষ করে প্রথম টেস্ট ম্যাচ হারার পর। বেশ কয়েকজন খেলোয়াড় খেলতে পারেননি তাই আমাদের উপর সিরিজে ব্যাপক চাপ ছিল, আমি এর আগে কখনও পাঁচটি টেস্ট ম্যাচের সিরিজ খেলিনি, তাই এটি ছিল একটি ভাল অভিজ্ঞতা এবং যে তীব্রতা অনুভব করতে উত্তেজনাপূর্ণ. এমনকি দুটি টেস্ট ম্যাচের পরে বিরতি পাওয়ার পরেও, আমরা কখনই সেই তীব্রতা হ্রাস করিনি।

বাংলাদেশের বিরুদ্ধে হেভিওয়েট দল ঘোষণা করেও নতুন প্রশ্নের মুখে বিসিসিআই। স্কোয়াডে রাখা হয়নি কোনও ভাইস ক্যাপ্টেনকে। রোহিত শর্মার ডেপুটি কে, তা নিয়ে শুরু হয়েছে প্রবল জল্পনা।হিটম্যানের ডেপুটি হিসেবে নাম উঠছে শুভমান গিলের। তরুণ এই ক্রিকেটারকেই আগামী দিনের নেতা হিসেবে মনে করছেন অনেকে।গত রবিবার ছিল ভারতীয় দলের তারকা ক্রিকেটার শুভমন গিলের জন্মদিন। সেখানেই ফিল গুড মেজাজে দেখা যায় পাঞ্জাব তনয়কে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+