শুভমানের ব্যাটে অস্ট্রেলিয়াকে পাল্টা জবাব ভারতের, আমেদাবাদে নয়া নজির স্পর্শ করলেন রোহিত

আমেদাবাদ টেস্টে দুরন্ত অর্ধশতরান করে অপরাজিত শুভমান গিল। রোহিত শর্মা পূর্ণ করলেন আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ হাজার রান। অস্ট্রেলিয়াকে পাল্টা জবাব ভারতের।

আমেদাবাদ টেস্টে অস্ট্রেলিয়াকে পাল্টা জবাব দিচ্ছে ভারত। আজ তৃতীয় দিনের প্রথম সেশনে মাত্র একটি উইকেটই তুলতে পেরেছেন স্টিভ স্মিথের দলের বোলাররা। অজিদের ৪৮০ রানের জবাবে তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ৩৭ ওভারে ১ উইকেটে ১২৯ রান। শুভমান গিল ৬৫ ও চেতেশ্বর পূজারা ২২ রানে অপরাজিত রয়েছেন।

শুভমানের ব্যাটে অস্ট্রেলিয়াকে পাল্টা জবাব ভারতের

দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ছিল ১০ ওভারে বিনা উইকেটে ৩৬। আজ ২১তম ওভারে রোহিত শর্মাকে ফেরান ম্যাথু কুহনেম্যান। তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে ৫৮ বলে ৩৫ রান করে সাজঘরে ফেরেন রোহিত। মার্নাস লাবুশেনের হাতে ক্যাচ দিয়ে। এদিন ২১ রান করার সঙ্গে সঙ্গেই রোহিত ভারতের সপ্তম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেন।

সচিন তেন্ডুলকর (৩৪,৩৫৭), বিরাট কোহলি (২৫,০৪৭), রাহুল দ্রাবিড় (২৪,২০৮), সৌরভ গঙ্গোপাধ্যায় (১৮,৫৭৫), মহেন্দ্র সিং ধোনি (১৭,২৬৬) এবং বীরেন্দ্র শেহওয়াগ (১৭,২৫৩) এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ হাজার রানের ক্লাবে যোগ দিয়েছেন। আজ রোহিত ১৭ হাজার রান পূর্ণ করলেও ভালো উইকেটে বড় রান পেলেন না। ভারতের প্রথম উইকেটটি পড়ে ৭৪ রানের মাথা্য়। এরপর থেকে দলের ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন শুভমান গিল ও চেতেশ্বর পূজারা।

শুভমান গিল এখন খেলেন গুজরাত টাইটান্সের হয়ে। আমেদাবাদ আইপিএলের সেই ফ্র্যাঞ্চাইজির হোম গ্রাউন্ড। সেই মাঠেই পজিটিভ ব্যাটিং করে শুভমান হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ৯০ বল খেলে। তখনও অবধি তিনি চারটি চার ও একটি ছয় হাঁকিয়েছিলেন। ভারতের ১০০ রান পূর্ণ হয় ২৯ ওভারেষ গিল-পূজারা জুটিতে ৫০ রান আসে ৮৮ বলে। তাতে গিলের অবদান ২৪, পূজারার ২১, অতিরিক্ত ৬ রান। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে একটি উইকেটই পেয়েছেন কুহনেম্যান। গতকাল খেলার শেষে রবিচন্দ্রন অশ্বিন বলেছিলেন, উইকেট দেখে মনে হচ্ছে আরও ৫টি সেশন ভালো থাকবে। তারপর ভাঙবে। ফলে বোঝাই যাচ্ছে, ভারত কোনওভাবেই চাইবে না চতুর্থ ইনিংসে ব্যাট করতে। অস্ট্রেলিয়ার রান টপকে গিয়ে বড় লিড নেওয়াই লক্ষ্য টিম ইন্ডিয়ার। সেক্ষেত্রে দ্বিতীয় ইনিংসে পিচ থেকে ফায়দা আদায় করে জ্বলে উঠতে পারেন স্পিনাররা। এই টেস্ট ড্র হলেও ভারত সিরিজ জিতবে। কিন্তু সেক্ষেত্রে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা নির্ভর করবে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড সিরিজের উপর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+