Shubman Gill: গিল যেন বলিউডের নায়ক, প্রকৃতির কোলে সিক্স প্যাকে ঝড় তুললেন ভারতীয় ক্রিকেটের প্রিন্স

নির্ধারিত ‌দি‌নের আগেই শেষ হয়েছে ভারত-ইং‌ল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজ। আইপিএলের শিবিরে যোগ দেওয়ার আগে কিছুদিন ছুটি পেয়েছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। বিশ্রামের সময়টা চুটিয়ে উপভোগ করছেন গুজরাত টাইটান্সের অধিনায়ক শুভমান গিল। মাঠে ব্যাট যেমন ঝড় তোলেন তেমনই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেই শুভমান সুনামী উঠে।

সম্প্রতি নিজের ইন্সটাগ্রামে শুভমান গিল তাঁর দু'টি ছবি শেয়ার করেছেন। পাশাপাশি ইন্সটাগ্রাম স্টোরিতেও একটি ছবি শেয়ার করেছেন। এক ঝলকে ছবিটা দেখলে গুলিয়ে যেতে বাধ্য গিল ভারতীয় ক্রিকেটার নাকি বলিউডের কোনও নায়ক। সিক্স প্যাক অ্যাবসে দেখা গিয়েছে গিলকে। একইসঙ্গে এই ছবিতে যেখানে দেখা যায় কোমরে একটি তোলায়ে জড়ানো তাঁর। আর কোনও শার্ট তিনি পরেননি। মাথায় একটি হ্যাট এবং পিঠে একটি ছোট্ট ব্যাগ।

সোশ্যাল মিডিয়ায় এই ছবি আসতেই ঝড় উঠতে বেশি সময় লাগেনি। এমনিতেই ভারতীয় ক্রিকেটারদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় গিল। তার মধ্যে প্রকৃতির কোলে গি‌লের এই ছবি তরুণীদের মনে ঝড় তুলতে বাধ্য। ফিটনেস এখন ভারতীয় দলের মূল মন্ত্র। তবে শুধু শারীরিকভাবে ফিট থাকাই নয় একইসঙ্গে শরীরও নায়কোচিত গি‌লের।

রিপোর্ট অনুযায়ী ভারতীয় ক্রিকেটের প্রিন্স শুভমান গিলের মোট সম্পত্তির পরিমাণ ৩২ কোটি টাকা। ক্রিকেট থেকে তাঁর প্রাপ্তি ১১ কোটি ২৪ লক্ষ টাকা টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি শুভমন গিলের দুটি লাক্সারি গাড়ি (রেঞ্জ রোভার এসইউভি ও মাহিন্দ্রা থার) রয়েছে। যার দাম ১-১.৫ কোটি টাকা।বিভিন্ন নামকরা ব্র্যান্ডের মুখ হিসেবেও দেখা গিয়েছে গিলকে.

৫টি টেস্টে তিন নম্বরে নেমে শুভমান গিল মোট ৪৫২ রান করেছেন। তাতে রয়েছে ২টি শতরানও। ধরমশালায় পিতার সামনেই শতরান করেন গিল। ছেলে সেঞ্চুরি করেই হেলমেট খুলে মাথা নীচু করে বাবাকে প্রণাম করেন। উচ্ছ্বসিত লখবিন্দরও দু'হাত মুঠো করে শূন্যে তুলে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন। তাঁর মুখটি গর্বে জ্বলজ্বল করছিল। তিনি যে ছেলের শতরানে উচ্ছ্বসিত ছিলেন, তা একেবারেই লুকনোর চেষ্টা করেননি। শেষ টেস্টে ১১০ রান (১৫০ বলে) করে অ্যান্ডারসনের বলেই বোল্ড আউট হন গিল। তাঁর ইনিংস সাজানো ছিল ১২টি চার, ৫টি ছক্কায়।

এর পাশাপাশি সিরিরজ শেষে সোনার পদকও পেলেন শুভমান। এই প্রথম ইমপ্যাক্ট প্লেয়ারের মেডেল জেতেন যুগ্মভাবে দুই ভারতীয় তারকা। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের সেরা ফিল্ডারের পুরস্কার জেতেন রোহিত শর্মা ও শুভমন গিল। ধরমশালায় ভারতের সাজঘরে উপস্থিত ছিলেন বিসিসিআই সচিব জয় শাহ। তিনিই গিল ও রোহিতের হাতে এই পুরস্কার তুলে দেন।


এবার আইপিএলে অধিনায়ক হিসাবে আত্মপ্রকাশ করবেন। তার আগে সম্প্রচারকারী চ্যানেলে গিল বলেছেন, বিশ্বাসের থেকে বড় কিছু হয় না। সেই বিশ্বাসে ভর করেই খেতাব জয়ের লক্ষ্যে অবিচল ছিল গুজরাত। ২৪ মার্চ এ বারের আইপিএল যাত্রা শুরু করবে গুজরাত টাইটান্স। প্রতিপক্ষ গুজরাটের প্রাক্তন অধিনায়ক হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+