শুভমান গিল নাম তুললেন এলিট লিস্টে! আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটে শতরানকারীদের তালিকা

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটে শতরানকারীদের তালিকায় নাম তুললেন শুভমান গিল। বিশ্বের ২২ নম্বর ও পঞ্চম ভারতীয় হিসেবে। একাধিক নজির গড়লেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে কেরিয়ারের প্রথম টি ২০ আন্তর্জাতিক শতরান হাঁকিয়ে।

শুভমান গিলের টেস্টে একটি, একদিনের আন্তর্জাতিকে চারটি ও টি ২০ আন্তর্জাতিকে একটি শতরান রয়েছে। খেলেছেন ৪০টি আন্তর্জাতিক ম্যাচ, যার মধ্যে ১৩টি টেস্ট, ২১টি ওডিআই ও ৬টি টি ২০ আন্তর্জাতিক। গতকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি ১২৬ রানে অপরাজিত ছিলেন, এটিই তাঁর টি ২০ আন্তর্জাতিকে প্রথম শতরান। যা তাঁকে রাখল এলিট লিস্টে।

পঞ্চম ভারতীয় হিসেবে

পঞ্চম ভারতীয় হিসেবে

শুভমান গিল হলেন ২২তম ক্রিকেটার যিনি আন্তর্জাতিক ক্রিকেটে তিনটি ফরম্যাটেই শতরান পেলেন। ভারতীয়দের মধ্যে শুভমান গিলের আগে মাত্র চারজন ক্রিকেটার টেস্ট, ওডিআই ও টি ২০ আন্তর্জাতিক- এই তিনটি ফরম্যাটেই শতরান করেছেন। তাঁরা হলেন সুরেশ রায়না, রোহিত শর্মা, বিরাট কোহলি ও লোকেশ রাহুল।

বিশ্বে ২২তম

বিশ্বে ২২তম

এ ছাড়াও যে ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই শতরান হাঁকিয়েছেন তাঁরা হলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকালাম ও মার্টিন গাপটিল, শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে ও তিলকরত্নে দিলশান, পাকিস্তানের আহমেদ শেহজাদ, বাবর আজম ও মহম্মদ রিজওয়ান, দক্ষিণ আফ্রিকার ফাফ দু প্লেসি, অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন, গ্লেন ম্যাক্সওয়েল ও ডেভিড ওয়ার্নার, ইংল্যান্ডের জস বাটলার, ডেভিড মালান ও হিদার নাইট।

কোহলিকে টপকে

কোহলিকে টপকে

এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে করা বিরাট কোহলির অপরাজিত ১২২ রানের ইনিংসকে টপকে গিয়েছেন শুভমান গিল। তিনিই এখন ভারতীয়দের মধ্যে কোনও টি ২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি রান করার রেকর্ডের মালিক। শুধু তাই নয়, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ আন্তর্জাতিকে এতদিন সবচেয়ে বেশি রান করার নজির ছিল দক্ষিণ আফ্রিকার রিচার্ড লেভির। তিনি ২০১২ সালে সেডন পার্কে করেছিলেন অপরাজিত ১১৭। সেই নজিরও ভেঙে কিউয়িদের বিরুদ্ধে কোনও টি ২০ আন্তর্জাতিকে সর্বাধিক রানের রেকর্ডটির মালিক হয়েছেন গিল।

রায়নার নজির ভেঙে

রায়নার নজির ভেঙে

২৩ বছর ১৪৬ দিনের মাথায় গতকাল সেঞ্চুরি হাঁকান গিল, টি ২০ আন্তর্জাতিকে সর্বকনিষ্ঠ হিসেবে শতরান করার নজিরটিও নিজের দখলে নিলেন গিল। এর আগে ২০১০ সালের টি ২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুরেশ রায়না শতরান যখন করেন, তখন তাঁর বয়স ২৩ বছর ১৫৬ দিন। বিশ্বে সর্বকনিষ্ঠ হিসেবে টি ২০ আন্তর্জাতিকে শতরানের রেকর্ডটি রয়েছে আহমেদ শেহজাদের দখলে, তিনি ২০১৪ সালে পাকিস্তানের হয়ে বাংলাদেশের বিরুদ্ধে শতরান করেন ২২ বছর ১২৭ দিনের মাথায়।

পেসারদের বিরুদ্ধে বিধ্বংসী

পেসারদের বিরুদ্ধে বিধ্বংসী

শুভমান গতকাল পেসারদের বিরুদ্ধে ৪১ বলে ৯৭ রান করেন, স্ট্রাইক রেট ২৩৬.৫৮। স্পিনারদের বিরুদ্ধে স্ট্রাইক রেট ১৩১.৮১। ২২টি বল খেলেছেন স্পিনারদের বিরুদ্ধে, রান করেছেন ২৯। শেষ ১৮ বলে গিলের স্ট্রাইক রেট ছিল ৩২৭.৭৮। এই ১৮ বলে তিনি ৫৯ রান করেন। মারেন ৬টি ছক্কা। পাওয়ারপ্লে ওভারে তিনি ৩৪ রান করেছিলেন প্রথম ৬ ওভারের মধ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+