প্রধানমন্ত্রী মোদীর শুভেচ্ছা নিয়ে শততম টেস্টে পূজারা, দিল্লি টেস্টে থাকছেন শ্রেয়স আইয়ার!
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ চেতেশ্বর পূজারার। শততম টেস্টের আগে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। ভারতীয় দল দিল্লি টেস্টে পাচ্ছে শ্রেয়স আইয়ারকে।
শ্রেয়স আইয়ারকে নিয়ে চমকপ্রদ সিদ্ধান্ত। বিভিন্ন সংবাদমাধ্যমের দাবির উল্টো পথে হেঁটে বিসিসিআই জানিয়ে দিল, শ্রেয়স শুক্রবার থেকে শুরু হতে চলা দিল্লি টেস্টের আগে ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে চলেছেন। দিল্লিতে শততম টেস্ট খেলবেন চেতেশ্বর পূজারা। তাঁর সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

(ছবি- চেতেশ্বর পূজারার টুইটার)
আজই ভারতীয় দল পৌঁছেছে দিল্লিতে। অস্ট্রেলিয়া দলও রাজধানীতে গিয়ে কাল থেকে প্র্যাকটিসে নামার জন্য প্রস্তুত। এরই মধ্যে আজ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন সস্ত্রীক চেতেশ্বর পূজারা। তিনি টুইটে লেখেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ আমার কাছে বিরাট সম্মানের। তাঁর সঙ্গে কথোপকথন এবং শততম টেস্টের আগে তাঁর উৎসাহ প্রদান আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।
Delighted to have met Puja and you today. Best wishes for your 100th Test and your career.@cheteshwar1 https://t.co/Ecnv7XWLfv
— Narendra Modi (@narendramodi) February 14, 2023
প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানান পূজারা। নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় পূজারার টুইটটি রিটুইট করে লিখেছেন, পূজারার সঙ্গে দেখা করে আনন্দিত। শততম টেস্ট ও কেরিয়ারের জন্য শুভেচ্ছা।
🚨 NEWS 🚨: Shreyas Iyer to join India squad for Delhi Test. #TeamIndia | #INDvAUS
— BCCI (@BCCI) February 14, 2023
Details 🔽https://t.co/0KtDRJYhvg
এদিকে, শ্রেয়স আইয়ারকে নিয়েও চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। আজ সকাল অবধি বিভিন্ন সংবাদমাধ্যম বিসিসিআইয়ের সূত্রকে উল্লেখ করে দাবি করেছিল, শ্রেয়সের রিহ্যাব বেঙ্গালুরুর এনসিএতে পূর্ণ হওয়ার পর তাঁকে সরাসরি টেস্ট দলে নেওয়া হবে না। ইরানি কাপে শ্রেয়সকে অবশিষ্ট ভরতীয় একাদশের হয়ে খেলতে হবে। এমনিতে ঠিক হয়েছে, কোনও প্লেয়ার চোট সারিয়ে মাঠে ফিরলে তাঁকে ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে। যেমন রবীন্দ্র জাদেজাও সৌরাষ্ট্রের হয়ে রঞ্জি ম্যাচ খেলেছিলেন।
বাংলাদেশ সফরের পরেই লোয়ার ব্যাক প্রবলেমে ভুগতে থাকেন শ্রেয়স আইয়ার। শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড সিরিজে তিনি খেলতে পারেননি। রিহ্যাব চলছিল বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে। আজ সন্ধ্যায় বিসিসিআইয়ের তরফে বিবৃতিতে জানানো হয়, এনসিএতে সফলভাবেই রিহ্যাব শেষ হয়েছে শ্রেয়সের। তিনি দিল্লি টেস্টে দলের সঙ্গে যোগ দেবেন। পিঠের চোট ছিল তাঁর। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম শ্রেয়সকে দিল্লিতে টেস্ট দলের সঙ্গে যোগ দেওয়ার অনুমতি দিয়েছে। মনে করা হচ্ছে, শ্রেয়স ভারতের মিডল অর্ডারে জায়গা পেতে পারেন। তাঁর অনুপস্থিতিতে নাগপুর টেস্টে খেলেন সূর্যকুমার যাদব। শুভমান গিলের দিল্লিতে খেলার সম্ভাবনাও কমল বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications