IND vs ENG: চোট নাকি বাদ গেলেন? ভারতীয় দলে বাড়ছে শ্রেয়স রহস্য, কী বলছে বিসিসিআই?
বেশ কয়েক দিনের জল্পনা-কল্পনার পর শনিাবার সকালে ঘোষিত হয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ তিন টেস্টের জন্য ভারতীয় দল। এই তিন ম্যাচ থেকেও ব্যক্তিগত কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন বিরাট কোহলি। পাশাপাশি ভারতীয় দলের স্কোয়াডে নাম নেই শ্রেয়স আইয়ারেরও। চোট নাকি বাদ পড়লেন নাইট অধিনায়ক? দল ঘোষণার পর থেকেই শ্রেয়সকে নিয়ে রহস্য ক্রমেই ঘণীবূত হচ্ছে।
শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের বিবৃতিতে ১৭ সদস্যের দলের নাম ঘোষণা করা হয়েছে। বোর্ডের ইমেলে তিন জনের নামে নোট দেওয়া হয়েছে। বিরাট কোহলি, কেএল রাহুল এবং রবীন্দ্র জাদেজা। শ্রেয়স আইয়ার সম্পর্কে অবশ্য সেসব কিছুই লেখা হয়নি। দ্বিতীয় টেস্টে ব্যাট করার সময়ে অস্বস্তি অনুভব করেছিলেন ঠিকই শ্রেয়স আইয়ার। সেই অস্বস্তির কথা তিনি জানিয়েছিলেন টিম ম্যানেজমেন্টকেও।

শ্রেয়সের চোটের তথ্যটি ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইটের খবরে। বিসিসিআইয়ের পক্ষ থেকে সরকারিভাবে শ্রেয়সের চোটের বিষয়ে কিছু জানানো হয়নি। এখানেই রহস্য বেড়েছে। শুক্রবার সারাদিন চর্চায় ছিল শ্রেয়সের চোট। কিন্তু শনিবার দল ঘোষণার পর উঠে আসে তাঁকে বাদ দেওয়ার থিয়োরি। টেস্ট দল থেকে বাদ পড়েলন শ্রেয়স আইয়ার?
সংবাদসংস্থা পিটিআইকে বোর্ডের একটি সূত্র জানিয়েছেন, "চোটের জন্যই যদি শ্রেয়সকে বিশ্রাম দেওয়া হত, তাহলে বিসিসিআই বিবৃতিতে তাঁর মেডিক্যাল বুলেটিনের উল্লেখ থাকত।চোটের ব্যাপারে আপডেট কিছু অন্তত থাকত। যেহেতু শ্রেয়সকে নিয়ে কোনও আপডেট নেই, তাই ধরেই নেওয়া যায় শ্রেয়স আইয়ারকে বাদই দেওয়া হয়েছে।"
২০২১ সালে ২৫ নভেম্বর কানপুরের গ্রীণপার্কে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে টেস্টে অভিষেক হয় শ্রেয়স আইয়ারের। প্রথম ইনিং্সেই শতরান করেন শ্রেয়স। কিন্ত শেষ সাতটি টেস্ট ম্যাচে একটিও অর্ধশতরান করতে পারেননি শ্রেয়স আইয়ার। ফলে লাল বলের ক্রিকেটে চূড়ান্ত হতাশাজনক পারফরম্যান্সের পর তাঁর বাদ যাওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এখানেই শেষ নয়, আপাতত টেস্টের জন্য শ্রেয়সকে ভাবনার বাইরে রাখতে চলেছে টিম ম্যানেজমেন্ট। তৃতীয় ম্যাচে সরফৱাজ খানের খেলার সম্ভাবনা বাড়ছে।












Click it and Unblock the Notifications