ঋষভ পন্থের দুর্ঘটনার খবর পাওয়ার পর কী অবস্থা হয়েছিল শ্রেয়স আইয়ারের, শুনুন কী বললেন তিনি
ঋষভ পন্থের দুর্ঘটনার খবর পাওয়ার পর কী অবস্থা হয়েছিল শ্রেয়স আইয়ারের, শুনুন কী বললেন তিনি
ঋষভ পন্থের দুর্ঘটনার খবর ৩০ ডিসেম্বর সকালেই ছড়িয়ে পড়ে সারা দেশের সংবাদমাধ্যমে। ভোরের সময়ে দিল্লি- দেরাদুন হাইওয়েতে রূড়কীর সামনে মহম্মদপুর জাটে বিভৎস গাড়ি দুর্ঘটানর মুখোমুখি হন ঋষভ পন্থ।

ঋষভের এই দুর্ঘটনার কথা কানে আশার পরই ধরাশায়ী হয়ে পড়েন শ্রেয়স আইয়ার। টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে কথা বলার সময়ে শ্রেয়স আইয়ার বলেন, "একজন বন্ধুর থেকে এই খবর জানতে পারি আমি এবং ধরাশায়ী হয়ে পড়ি। বিশেষ করে যখন দুর্ঘটনার ছবিগুলো দেখছিলাম। আমার সব থেকে বেশি ভাল লাগছে যে ও এখন ভাল আছে। আমি আশা করি ও দ্রুত সেরে উঠবে যাতে আমি আবার ওর সঙ্গে খেলতে পারি।"
ডিভাইডারে আঘাত করার পর জাতীয় সড়ক ৫৮-এর আরে বাইরে বেরিয়ে যায় পন্থের গাড়ি এবং সেখানেই গাড়িতে আগুন ধরে যায়। ঋষভ জানিয়েছেন গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েন তিনি এবং তাঁর অসাবধানতায় গাড়ি সরাসরি ধাক্কা মারে ডিভাইডারে, এর কিছু পরে আগুন ধরে যায় তাঁর গাড়িতে। ভারতীয় দলের উইকেটরক্ষক উইন্ড গ্লাস ভেঙে কোনও ভাবে নিজের প্রাণ বাঁচিয়ে বের হন গাড়ি থেকে। তাঁকে এর পর দেরাদুনের ম্যাক্স সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়। চার দিন সেখানে থাকার পর মুম্বইয়ে এয়ার অ্যাম্বুলেন্সে করে পন্থকে নিয়ে আসা হয় মুম্বইয়ে কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালে।
বুধবার বিসিসিআই-এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, "বিসিসিআই সমস্ত রকম ব্যবস্থা করে ফেলেছে ঋষভ পন্থকে দেরাদুন থেকে মুম্বইয়ে নিয়ে আসর। কোকিলাবেন ধীরুভাই অম্বানি এবং মেডক্যাল রিসার্চ ইন্সট্রিটিউটে চিকিৎসক ধিনশ পার্ডিওয়ালা-এর তত্ত্বাবধানে চিকিৎসা হবে ঋষভের। লিগামেন্টের ছিড়ে যাওয়ার ফলে ঋষভের অস্ত্রপোচার হবে এবং অন্যান্য চিকিৎসাও হবে। বিসিসিআই-এর মেডিক্যাল টিম পুরো প্রসেসের উপর নজর রাখবেন। রিকোভারি এবং রিহ্যাব পর্যন্ত ঋষভ বিসিসিআই-এর মেডিক্যাল টিমের তত্ত্ববধানে থাকবে।"












Click it and Unblock the Notifications