IPL 2024: সাবধানে ব্যাটিং করতে হবে শ্রেয়সকে, কোন তিন শর্তে আইপিএলে খেলার অনুমতি পেলেন নাইট অধিনায়ক?

জল্পনা-কল্পনা এবং যাবতীয় আশঙ্কাকে দূরে সরিয়ে আইপিএলের আগেই কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিয়েছেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। আপাত দৃষ্টিতে শ্রেয়সকে নিয়ে কোনও উদ্বেগ না থাকলেও আসন্ন আইপিএলেল কিন্তু সাবধানে খেলতে হবে নাইট অধিনাায়ককে। নিজের ইচ্ছামতো খেলতে পারবেন না। নাইট অধিনায়ক খেলার জন্য সবুজ সংকেত পেলেও তাঁকে একগুচ্ছ শর্ত দিয়েছে এনসিএ।

২০২৩ সালে, পিঠের চোটের জন্য শ্রেয়সের অস্ত্রোপচারও হয়েছিল। সেকথা মাথায় রেখে এবার জল্পনা বড় আকার নিতে থাকে। এমনকী, শ্রেয়সের আইপিএলে অংশগ্রহণ নিয়ে জল্পনা তৈরি হয়। কিন্তু নাইট অধিনায়ক শেষ পর্যন্ত খেলার অনুমতি পেয়েছেন। তবে বেশ কিছু শর্ত তাঁকে মেনে চলতে হবে। কী সেই শর্ত?

IPL 2024

একটি ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, এনসিএ-র পক্ষ থেকে নাইট অধিনায়কে বলা হয়েছে, শ্রেয়সকে সামনের দিকে পা বেশি এগিয়ে না খেলেন। খুব বেশি ঝুঁকে শট খেলতেও নিষেধ করা হয়েছে। যে সব শটে পিঠের উপর চাপ পড়তে পারে সেই ধরনের শট বেশি খেলতে পারবেন না, কারণ, বেশি ঝুঁকে খেললে তাঁর পিঠের ব্যথা আরও বাড়তে পারে। ফলে ব্যাটিং করার সময় এই বিষয়গুলো মাথায় রাখতে হবে শ্রেয়সকে।

অধিনায়ক শ্রেয়স আইয়ার শনিবারই কলকাতায় এসে পৌঁছেছিলেন। রবিবার প্রস্তুতি ম্যাচে মাঠেও নামলেন কেকেআর ভক্তদের স্বস্তি দিয়ে। তবে চেনা ছন্দে পাওয়া গেল না ক্যাপ্টেনকে। শ্রেয়স কেকেআরে টিম গোল্ডের হয়েই খেলতে নেমেছিলেন। ১৯ বলে ২২ রান করে সুযশ শর্মার বলে স্টাম্প আউট হন। বল ব্যাটেই লাগাতে পারেননি দলের তারকা ক্রিকেটার , তাঁকে স্টাম্প আউট করেন ফিল সল্ট।

প্রসঙ্গত, শ্রেয়সের পিঠের চোট নিয়ে গত কয়েকমাস ধরে তুমুল বিতর্ক চলেছে। চোটের জন্য মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচে না খেলার কথা জানান শ্রেয়স। শেষ পর্যন্ত এনসিএর তরফে শ্রেয়সকে ফিট সার্টিফিকেট দেওয়া হয়।

ঘরোয়া ক্রিকেট খেলতে অনীহা দেখানোর পর আইয়ারকে গত মাসে বিসিসিআই কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়েছিল। ক্রিকবাজের রিপোর্ট দাবি করেছে যে বিসিসিআই আইয়ারের চুক্তি ফিরিয়ে দেওয়ার বিষয়ে পুনর্বিবেচনা করছে। শ্রেয়স যেভাবে রঞ্জি ট্রফির শেষ দুটি ম্যাচে পারফরম্যান্স করেছেন তাতে বিসিসিআই কিছুটা নরম হতে পারে তারকা ক্রিকেটারের উপর।

এদিকে, আইপিএল খেলতে রবিবার রাতেই কলকাতায় চলে এলেন নাইটদের দামী তারকা মিচেল স্টার্ক। নিলামে রেকর্ড তৈরি করেছিল অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। বাঁ হাতি তারকা পেসার দীর্ধ দড়ি টানাটানির পর ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে কিনেছিল কেকেআর। রবিবার রাতে টিম হোটেলে আগমনের পর কেকেআরের তরফ থেকে তাঁকে উত্তরীয় পরিয়ে তাঁকে স্বাগত জানানো হয়।সোমবার নাইটদের ঐচ্ছিক অনুশী‌লন রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+