মাত্র ১৪ বছর বয়সে শ্রেয়স আইয়ার প্রথম উপদেশ পেয়েছিলেন সচিন তেন্ডুলকরের থেকে, কী বলেছিলেন মাস্টারব্লাস্টার?
মাত্র ১৪ বছর বয়সে শ্রেয়স আইয়রা প্রথণ উপদেশ পেয়েছিলেন সচিন তেন্ডুলকরের থেকে, কি বলেছিলেন মাস্টারব্লাস্টার
২০২২ সালে ভারতের জার্সিতে সব থেকে রান করেছেন শ্রেয়স আইয়ার। তারকা এই ক্রিকেটার সম্প্রতি ভাগ করে নিয়েছেন সচিন তেন্ডুলকরের সঙ্গে তাঁর প্রথম সাক্ষাতের কথা। বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স। তাঁর যখন ১৪ বছর বয়স তখন সচিনের সঙ্গে প্রথম বার সাক্ষাৎ হয়েছিল।

মাশাবেল ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে আইয়ার বলেন, "বিকেসি-তে একটি টুর্নামেন্টের আগে আমাদের মোটিভেট করতে আসেন সচিন স্যার। ওটাই প্রথম বার যখন ওনাকে আমি দেখি এবং ওনার সঙ্গে একান্তে কথা হয় রঞ্জি ট্রফির ফাইনালের আগে। দীর্ঘ সময় ওনার সঙ্গে কথা হয় আমার। আমি টেকনিক এবং স্ট্যান্সের বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করেছিলাম, খেলার মধ্যে যেটার পরিবর্তন করতে হয়। আমি তাঁকে জিজ্ঞাসা করেছিলাম কী করব আমি? জবাবে তিনি বলেছিলেন, 'দেখো শ্রেয়স যে দিন তোমার যেটা ঠিক মনে হবে, সেটাই করে যাও।' সচিন স্যার ক্রিকেটের প্রতি অত্যন্ত ভাবে আসক্ত ছিলেন। তিনি যখন পনার সঙ্গে কথা বলবেন তখন তার মধ্যেই অনেক উপদেশ দেন।"
২০২২ সালে ভারতের জার্সিতে দুর্ধর্ষ পারফরম্যান্স করেন শ্রেয়স আইয়ার। মিডল অর্ডারের এই ব্যাটসম্যান ৩৯টি ওডিআই ম্যাচে করেন ১৫৩৭ রান। ৯৬ স্ট্রাইক রেটে ৪৮.০৩ গড়ে ব্যাটিং করেন তিনি। ১৪টি অর্ধ শতরান এবং দুইটি শতরান করেন। ২০২২ সালে বাবর আজম এবং লিটন দাসের পর আন্তর্জাতিক এক দিনের ক্রিকেটে তিনি তৃতীয় সর্বাধিক রান সংগ্রহকারী।
শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের জন্য ভারতীয় দলে স্থান পেয়েছেন শ্রেয়স আইয়ার। ১০ জানুয়ারি গুয়াহাটি থেকে শুরু হবে ওই সিরিজ। ভারতীয় সমর্থকেরা এবং আইয়ার আশা রাখেন ২০২৩ সালে তাঁর ছন্দ ধরে রাখার বিষয়ে। এই বছর ভারতের মাটিতে আয়োজিত হবে আইসিসি বিশ্বকাপ ২০২৩। সেখানে ভারতীয় দলের অন্যতম প্রধান ফ্যাক্টর হয়ে উঠতে পারেন তিনি।












Click it and Unblock the Notifications