India vs Sri Lanka: ‘শতরান হাতছাড়া হওয়ায় কোনও অনুশোচনা নেই, আমি দলের জন্য খেলি’, অকপট শ্রেয়স

শতরান হাতছাড়া হওয়ায় কোনও অনুশোচনা নেই, আমি দলের জন্য খেলি, জানালেন শ্রেয়স আইয়ার

শুধুমাত্র সঠিক শরীরী ভাষা বজার রেখে প্রথম ইনিংসে ভারতীয় দলের অন্য দশ জন ব্যাটারের থেকে নিজেকে আলাদা করে নিয়েছেন শ্রেয়স আইয়ার। অজিঙ্ক রাহানের অনুপস্থিতিতে জাতীয় দলে সুযোগ পাওয়া শ্রেয়স প্রথম টেস্টে ভাল পারফর্ম করতে না পারলেও অনবদ্য ৯২ রানের ইনিংস খেলেছেন দিন-রাতের টেস্টে। মাত্র আট রানের জন্য হাতছাড়া হয় তাঁর শতরান।

India vs Sri Lanka: ‘শতরান হাতছাড়া হওয়ায় কোনও অনুশোচনা নেই, আমি দলের জন্য খেলি’, অকপট শ্রেয়স

শ্রীলঙ্কার স্পিনারদের খেলতে যখন দিশেহারা দেখিয়েছে বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজা বা রোহিত শর্মার প্রথম সারির ক্রিকেটারকে, সেখানে মুম্বইয়ের এই ব্যাটসম্যান বলের মেরিট অনুযায়ী কখনও ডিফেন্স করেছেন আবার খেলার বলকে ছেড়ে নিজের উপর চাপ বাড়তে দেননি। শ্রেয়সের এই ইনিংসই তফাৎ গড়ে দিতে পারে দুই দলের মধ্যে।

একের পর এক সতীর্থকে স্পিনের জালে ফাঁসতে দেখে শ্রেয়স ঠিক করে নিয়েছিলেন বলকে ঘরোরা সুযোগ তিনি দেবেন না। তিনি বলেন, "আমার পরিকল্পনাই ছিল বলকে স্পিন হতে না দেওয়া। সেই কারণে আমি স্টেপ আউট করে খেলতে চেয়েছিলাম। পরিকল্পনা ছিল স্পিনকে কভার করা এবং মিড উইকেটে খেলে রান নেওয়া কারণ ওই জায়গাটাই ফাঁকা ছিল। আমি যখন স্টেপ আউট করবেন তখন আপনি বোলারের পরিকল্পনার সঙ্গে খেলা করার মানসিকতা নিয়েই সেই সিদ্ধান্ত নেন। তাঁর লাইন এবং লেন্থ নষ্ট করাই থাকে উদ্দেশ্য। এটাই আমি করার প্রচেষ্টা করেছি।"

সঠিক পরিকল্পনার সৌজন্যে বড় ইনিংস খেললেও শতরান হাতছাড়া করেন শ্রেয়স আইয়ার। প্রবীন জয়বিক্রমার বলে যখন নিরোশন ডিকওয়েলার হাতে স্ট্যাম্প হয়ে প্যাভিলিয়নে ফেরেন ঘরোয়া ক্রিকেটের অন্যতম তারকা তখন তাঁর রান ৯২। আট রানের জন্য বঞ্চিত হন শতরান থেকে। এটি তাঁর টেস্ট কেরিয়ারের দ্বিতীয় শতরান হতে পারত। কিন্তু টিম ম্যান আইয়ারের শতরান হাতছাড়া করায় খারাপ লাগলেও তিনি কোনও ভাবেই অনুতপ্ত নন। তাঁর কথায়, "শতরান হাতছাড়া করে খারাপ লাগলেও, দিনের শেষে মূল বিষয় হল লড়াই করার মতো রান পেয়েছে দল। তাই কোনও অনুশোচনা নেই আমার। আমি দলের জন্য খেলি।" এ দিন অর্ধ শতরান করার পর শতরানের ভঙ্গিতেই হেলমেট খুলে তা সেলিব্রেট করেন শ্রেয়স। এই প্রসঙ্গে তিনি বলেন, "আসলে এই অর্ধ-শতরান (আমার কাছে) শতরানের মতোই ছিল। এই কারণেই আমি ওই ভাবে তা সেলিব্রেট করেছিলাম।" শ্রেয়সের ৯২ রানের সৌজন্যে ২৫২ রান প্রথম ইনিংসে বোর্ডে তুলতে সক্ষম হয় ভারত। জবাবে ভারতীয় পেসারদের দাপটে প্রথম দিন শেষে শ্রীলঙ্কার রান ৮৬/৬।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+