শ্রেয়স ঝড়ে চুরমার শ্রীলঙ্কার লড়াই, রোহিতের ভারতের নজির গড়ে টি ২০ সিরিজ জয়ের হ্যাটট্রিক

টার্গেট ছিল ১৮৪। কিন্তু ছন্দে থাকা ভারতের ব্যাটিং লাইন আপ সেই লক্ষ্যে পৌঁছে গেল সহজেই। সহজ করে দিল শ্রেয়স আইয়ায়ের বিধ্বংসী ব্যাটিং, সেই সঙ্গে রবীন্দ্র জাদেজা ও সঞ্জু স্যামসনের যোগ্য সঙ্গত। লখনউয়ে ২৮ বলে ৫৭ রান করে অপরাজিত ছিলেন শ্রেয়স আইয়ার। আজও তিনি ম্যাচ-জেতানো হাফ সেঞ্চুরি করলেন। তাঁকে আউট করতে পারলেন না শ্রীলঙ্কার বোলাররা। শ্রেয়সই হলেন ম্যাচের সেরা। দেশের মাটিতে টানা সপ্তম টি ২০ সিরিজ জয় নিশ্চিত হওয়ার পর কাল নিয়মরক্ষার ম্যাচে প্রথম একাদশে রদবদলের ইঙ্গিত দিয়েছেন রোহিত শর্মা।

রোহিতের ভারতের নজির গড়ে টি ২০ সিরিজ জয়ের হ্যাটট্রিক

রান তাড়া করতে নামা রোহিত শর্মাকে প্রথম ওভারের শেষ বলে বোল্ড করেন দুষ্মন্ত চামিরা। এই নিয়ে তিনি পঞ্চমবার রোহিতকে আউট করলেন। ২ বলে ১ রান করে রোহিত ফিরলে ভারতের স্কোর দাঁড়ায় ১ উইকেটে ৯। ব্যক্তিগত ১০ রানের মাথায় লাহিরু কুমারার ডেলিভারি ঈশান কিষাণের হেলমেটে লাগে। ৫.১ ওভারে ১৫ বলে ১৬ রান করে কিষাণ আউট হন দলের ৪৪ রানের মাথায়। ওপেনারদের ফিরিয়ে শ্রীলঙ্কা যখন সিরিজে সমতা ফেরানোর স্বপ্ন দেখছে, তখনই তাতে জল ঢেলে দেয় শ্রেয়স আইয়ার ও সঞ্জু স্যামসনের পার্টনারশিপ। তাঁদের জুটিতে ওঠে ঝোড়ো ৮৪ রান।

রোহিতের ভারতের নজির গড়ে টি ২০ সিরিজ জয়ের হ্যাটট্রিক

১৩ ওভারের মাথায় সঞ্জু স্যামসন আউট হলে ভারতের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ১২৮। অনেকদিন পর ভারতীয় দলে কামব্যাকের পর শুরুতে একটু সময় নিয়েছিলেন। তবে পরে ফেরেন চেনা মেজাজে। ২টি চার ও তিনটি ছক্কার সাহায্যে ২৫ বলে ৩৯ রান করেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু। দলের জয়ে অবদান রাখতে পেরে তৃপ্ত তিনি। এরপর আর ভারত কোনও উইকেট হারায়নি। শ্রেয়সের সঙ্গে জুটি বেঁধে বিস্ফোরক ব্যাটিং করলেন রবীন্দ্র জাদেজা।

১৭ বল বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ তথা সিরিজ জিতে নেয় রোহিত শর্মার দল। তিনে নামা শ্রেয়স এদিন পঞ্চম টি ২০ আন্তর্জাতিক অর্ধশতরানটি পূর্ণ করতে নেন ৩০ বল। শেষে তিনি ৪৪ বলে ৭৪ রান করে অপরাজিত রইলেন। তাঁর ইনিংস সাজানো ৬টি চার ও চারটি ছয় দিয়ে। এদিন পাঁচে নেমে ১৮ বলে ৪৫ রান করে অপরাজিত রইলেন জাদেজা। মেরেছেন সাতটি চার ও একটি ছয়।

গত বছর আমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৬৫ রান তাড়া করে ১৮ ওভারের মধ্যে জিতেছিল ভারত। এদিন সেই নজির ছাপিয়ে গেল ধরমশালায়। জেতার নিরিখে লাহিরু কুমারা ৩ ওভারে ৩১ রানের বিনিময়ে ২ উইকেট নেন। দুষ্মন্ত চামিরা ৩.১ ওভারে ৩৯ রান খরচ করে ১ উইকেট পেয়েছেন। দাসুন শানাকা ২ ওভারে দেন ২৪। কেকেআরে সুয়োগ পাওয়া চামিকা করুণারত্নে আজ ৩ ওভারে ২৪ রান দিয়ে কোনও উইকেট পাননি। ভারত টানা ১১টি টি ২০ আন্তর্জাতিক জেতায় কালকের ম্যাচ হয়ে দাঁড়াল নিয়মরক্ষার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+