Shreyas Iyer: পন্থ-ঈশানের পর বোলার শ্রেয়স, নারিনের স্টাইলে বোলিং করে চমক দিলেন নাইট অধিনায়ক, দেখুন ভিডিও
শুধু ব্যাটিং বা কিপিং করেই ভারতীয় দলে সুযোগ পাওয়া বা জায়গা ধরে রাখা কঠিন। হতে হবে অল রাউন্ডার। গৌতম গম্ভীর কোচ হওয়ার পর থেকেই অলিখিত এই নির্দেশই যেন জারি হয়েছে ভারতীয় দলে। তাই ব্যাটসম্যানরাও বল হাতে তুলে নিচ্ছেন। এরআগে আন্তর্জাতিক ম্যাচে বল করেছিলেন সূর্যকুমার যাদব, রিঙ্কু সিংরা। ঘরোয়া ক্রিকেটে বল হাতে আগেই দেখা গিয়েছিল ঋষভ পন্থ, ঈশান কিষাণদের। এবার এই তালিকায় অন্তর্ভুক্ত হলেন শ্রেয়স আইয়ার।
বুচি বাবু টুর্নামেন্টে মুম্বই দলের হয়ে খেলছেন শ্রেয়স আইয়ার। তামিলনাড়ুর বিরুদ্ধে প্রথম দিন শেষ সেশনের ৯০তম ওভারে বল করেন শ্রেয়স আইয়ার। বল করার থেকেও আরও বড় চমক হল শ্রেয়সের বোলিং অ্যাকশন। তাঁর বোলিং অ্যাকশন অবিকল সুনীল নারিনের মতোই। বেশ কয়েক মরশুম ধরেই নাইট দলে একসঙ্গে খেলছেন শ্রেয়স ও নারিন ফলে ক্যারিবিয়ান স্পিনারের বোলিংয়ের ছায়াই নারিনের মধ্যে খুঁজে পাচ্ছেন নেটিজেনরা।

কয়েক মাস আগে টিম ইন্ডিয়ার প্রধান কোচ হিসেবে গৌতম গম্ভীর নিযুক্ত হয়েছেন। গম্ভীরের অধীনে, এই মাসের শুরুর দিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিপাক্ষিক সীমিত ওভারের সিরিজে ভারতীয় দলের বেশ কয়েকজন ব্যাটারকে বল হাতে দেখা যায়। দায়িত্ব নেওয়ার পর থেকেই দলে অলরাউন্ডারদের সংখ্যা বাড়াতে উদ্যোগী হয়েছেন। তাই ব্যাটারদের হাতেও বল তুলে দিচ্ছেন।
ভারতীয় টিমে গৌতম গম্ভীরের জমানায় সূর্যকুমার যাদব, রিঙ্কু সিংয়ের মতো ব্যাটাররাও বোলিং করেছেন। ভারতীয় টেস্ট টিমে ফিরতে মরিয়া শ্রেয়স। তাই লাল-বলের ক্রিকেটে নিজেকে সব রকম ভাবে তৈরি করছেন।
Shreyas Iyer is bowling and that too in the style of Sunil Narine. 🥵❤️🔥 pic.twitter.com/L7QSE0Xqt8
— Pick-up Shot (@96ShreyasIyer) August 27, 2024
ভারতীয় দলের তারকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ দিল্লি প্রিমিয়ার লিগের অপ্রত্যাশিতভাবে বোলিং করে ভক্তদের অবাক করে দিয়েছিলেন। একটি ম্যাচের শেষ ওভার বল করতে আসেন পন্থ। যদিও একটির বেশি বল তাঁকে করতে হয়নি। কিন্তু তাঁর বোলিং সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।
এরআগে বুচি বাবু টুর্নামেন্টে বল হাতে তুলে নিযয়েছিলেন ঈশান কিষাণ। ঘরোয়া ক্রিকেটে না খেলে আইপিএলে ফোকাস করছিলেন। বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েন। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও সুযোগ দেওয়া হয়নি।
হায়দরাবাদের বিরুদ্ধে বুচি বাবু আমন্ত্রণী টুর্নামেন্টের ম্যাচে ইশান কিষানকে বল করতে দেখা যায়। হায়দরাবাদের প্রথম ইনিংসে ২ ওভার বল করেন ইশান। কোনও উইকেট না পেলেও মোটে ৫ রান খরচ করেন তিনি। এই ম্যাচে ঝাড়খণ্ডের হয়ে উইকেটকিপিং করেন পঙ্কজ কুমার।












Click it and Unblock the Notifications