IPL 2024: অন্ধকার থেকে আলোর সরণিতে শ্রেয়স, ট্রফি জিতে মেসি হলেন চ্যাম্পিয়ন কেকেআর অধিনায়ক
এভাবেও ফিরে আসা যায়। ১০ বছর পর আইপিএল চ্যাম্পিয়ন হল কেকেআর। আর প্রত্যাবর্তনের আরও একটা নজির স্থাপন করলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। ভারতীয় অধিনায়কদের মধ্যে আইপিএল ট্রফি জিতেছেন রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনি, গৌতম গম্ভীর এবং হার্দিক পাণ্ডিয়া।রবিবার শ্রেয়স আইয়ার পঞ্চম ভারতীয় হিসেবে এই তালিকায় নিজের নাম নথিভুক্ত করলেন।
চোট আঘাতের সমস্যায় জেরবার ছিলেন, খারাপ ফর্মের জন্য সমালোচিত হয়েছেন, এমনকি শৃঙ্খলাভঙ্গের অপরাধে বিসিসিআইয়ের বার্ষিক চুক্তির তালিকা থেকেও বাদ পড়েছেন। তবে আইপিএলের মঞ্চেই যেন পুনজন্ম হল শ্রেয়স আইয়ারের। তাঁর নেতৃত্বেই তৃতীয়বার চ্যাম্পিয়ন হল কেকেআর।সব সমালোচনার জবাব দিলেন।

এই প্রথম কেকেআর শ্রেয়সের নেতৃত্বে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হল। ২০২২ সালে তাঁকে কেনে নাইটরা। ২০২৩ সালে চোটের জন্য খেলতে পারেননি। এঊআর নেতৃত্ব দিয়েই দলকে চ্যাম্পিয়ন করলেন।। তিনি এর আগে ২০২০ সংস্করণের দিল্লি দলকেও ফাইনালে নিয়ে যান।২০২০ সালে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিয়ে ফাইনালে নিয়ে যান শ্রেয়স, তবে রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্সের কাছে পাঁচ উইকেটে হেরেছিল দিল্লি।
Shreyas Iyer does Messi celebration with the IPL Trophy before giving it to Rinku Singh pic.twitter.com/7GjjY6K3TE
— ICT Fan (@Delphy06) May 26, 2024
ট্রফি জয়ের পর মেসি হলেন শ্রেয়স আইয়ার। চ্যাম্পিয়ন হওয়ার পর অধিনায়ক শ্রেয়স আইয়ার বিসিসিআই সভাপতি রজার বিনি এবং বোর্ড সচিব জয় শাহের কাছ থেকে ট্রফি সংগ্রহ করার সময় দেখা গেল অভিনব দৃশ্য। শ্রেয়স লিওনেল মেসির আইকনিক ফিফা বিশ্বকাপ উদযাপনের মুহূর্তটি পুননির্মাণ করলেন চিপকের মাঠে। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
What a Champion's morning looks like 😴🏆 pic.twitter.com/x4ADGzic8E
— KolkataKnightRiders (@KKRiders) May 27, 2024
চ্যাম্পিয়ন হওয়ার পর শ্রেয়স বলেন, "খুবই সুন্দর অনুভূতি, আমরা দলের সবার থেকে এটার আশাই করেছিলাম। তারা সঠিক সময়েই সেরাটা দিয়েছে এবং অনুভূতি প্রকাশ করা কঠিন। আমরা পুরো মরশুম অজেয়দের মতো খেলেছি। এই মুহূর্তে লালন করার জন্য অনেক কিছু আছে। এটা আনন্দদায়ক মুহূর্ত, আমাদের পারফরম্যান্স ছিল ত্রুটিহীন।'












Click it and Unblock the Notifications