করোনায় গৃহবন্দি হয়ে ম্যাজিক দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় মন জয় করলেন ভারতীয় ক্রিকেটার

করোনায় গৃহবন্দি হয়ে ম্যাজিক দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় মন জয় করলেন ভারতীয় ক্রিকেটার

করোনায় গৃহবন্দি বিশ্ব! স্বব্ধ হয়েছে জনজীবন। এমন পরিস্থিতিতে করোনায় সংক্রমণ থেকে বাঁচতে ভারতে রবিবার জনতা কারফু। ধরে নেওয়া যেতে পারে এটাই আংশিক লকডাউন।

ঘরে বসে বন্দিদশা মোটেও ভালো লাগার কথা নয়

ঘরে বসে বন্দিদশা মোটেও ভালো লাগার কথা নয়

ঘরে বসে এই বন্দিবশা অবশ্য মোটেও ভালো লাগার কথা নয়। এই পরিস্থিতিতে ক্রিকেটাররা পছন্দের হবি নিয়ে অন্যরকম করার কিছু চেষ্টা চালাচ্ছেন। এমন করতেই গিয়েই ম্যাজিক দেখাতে শুরু করেছেন ভারতীয় দলের ক্রিকেটারদের শ্রেয়স আইয়ার।

ম্যাজিক দেখাচ্ছেন শ্রেয়স

নিজের পোস্টে শ্রেয়স আইয়ার ম্যাজিক দেখিয়েছেন। ফ্যানেদের উদ্দেশে সেই ভিডিওটি টুইট করেছে বিসিসিআই। তাসের খেলা দেখিয়ে চমকে দিয়েছেন তিনি।

তাসের খেলার মন মাতালেন ভারতীয় ক্রিকেটার

তাসের খেলার মন মাতালেন ভারতীয় ক্রিকেটার

বোনকে ভলেন্টিয়ার করে তাসের খেলা দেখিয়েছেন শ্রেয়স। যেখানে তাঁর বোন নির্দিষ্ট একটি তাস বেছে নেয়। এরপর সেই তাস নির্দিষ্ট জায়গায় ফের ঢুকিয়ে দিলে, শ্রেয়স তাঁর ম্যাজিক দিয়ে কার্ডটি খুঁজে দেন। ভিডিও পোস্ট করে এভাবেই পরিবারের সঙ্গে গৃহবন্দি অবস্থায় নিজের হবি ঝালিয়ে নিচ্ছেন বলে শ্রেয়স উল্লেখ করেছেন। সেই সঙ্গে আগামী দিনে তাঁর ইউটিউব চ্যানেলে এমন ম্যাজিকের আরও ভিডিও আসবে বলে শ্রেয়স উল্লেখ করেছেন।

করোনায় আইপিএল শুরু এখন বিশ বাঁও জলে

করোনায় আইপিএল শুরু এখন বিশ বাঁও জলে

উল্লেখ্য করোনার সংক্রমণ থেকে বাঁচার জন্য ১৫ এপ্রিল পর্যন্ত আইপিএল স্থগিত রয়েছে। এই পরিস্থিতিতে নতুন করে কবে কবে আইপিএল শুরু হতে পারে, বলা কঠিন। আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়কের ভূমিকায় রয়েছেন শ্রেয়স আইয়ার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+