শ্রেয়স আইসিইউয়ের বাইরে, স্ক্যানে উল্লেখযোগ্য উন্নতি, চোট নিয়ে দ্বিতীয় বিবৃতি প্রকাশ বিসিসিআইয়ের
শ্রেয়স আইয়ারের শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি সেরে উঠছেন। ভারতের একদিনের আন্তর্জাতিক দলের সহ অধিনায়ককে সিডনির হাসপাতালের আইসিইউ থেকেও বের করা হয়েছে।
সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে অ্যালেক্স ক্যারির ক্যাচ ধরতে গিয়ে চোট পেয়েছিলেন শ্রেয়স। যে কারণে তাঁকে সিডনির একটি হাসপাতালে আইসিইউতে রাখতে হয়েছিল।

অবশ্য আইসিইউ থেকে তাঁকে বের করে আনার খবর স্বস্তি দিয়েছে ভক্তদের। জানা যাচ্ছে, তাঁর প্লীহা এবং পাঁজরের আঘাত গুরুতর ছিল। বিসিসিআই সূত্রকে উদ্ধৃত করে পিটিআই জানাচ্ছে, শ্রেয়সকে হাসপাতালে আরও কিছুদিন থাকতে হতে পারে। ফলে এখনই বলা যাচ্ছে না কবে তাঁকে ছাড়া হবে।
হর্ষিত রানার বলে অ্যালেক্স ক্যারির ক্যাচ নেওয়ার সময় শ্রেয়সের পাঁজরের নীচের অংশে চোট লেগেছিল। প্রাথমিকভাবে ফিজিওর সাহায্যে মাঠ ছাড়লেও, পরে তাঁর অবস্থার অবনতি হয় এবং গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলি কমে যাওয়ায় তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তী পরীক্ষায় দেখা যায়, প্লীহাতে আঘাতের কারণে অভ্যন্তরীণ রক্তপাত হয়েছে, যার ফলে তাকে নিবিড় পর্যবেক্ষণের জন্য আইসিইউতে রাখা হয়। বিসিসিআই-এর চিকিৎসা পরিষেবা প্রধান ডঃ দিনশ পারদিওয়ালা বোর্ডকে দেওয়া এক বিবৃতিতে মাঠের মেডিক্যাল স্টাফদের দ্রুত এবং কার্যকর প্রতিক্রিয়ার প্রশংসা করেছেন। যা একটি সম্ভাব্য সংকটময় পরিস্থিতি এড়াতে সাহায্য করেছে বলে সূত্রের খবর। শ্রেয়সের সুস্থতা কামনায় তাঁর পরিবারের সদস্যরাও দ্রুত সিডনিতে পৌঁছবেন বলে জানা গিয়েছে।
বিসিসিআই আজ সন্ধ্যায় বিবৃতিতে জানিয়েছে, শ্রেয়স আইয়ারের পেটে গুরুতর আঘাত লেগেছিল। যার ফলে তাঁর প্লীহায় চিড় ধরে অভ্যন্তরীণ রক্তপাত হয়। দ্রুত এই চোট চিহ্নিত করা হয় এবং রক্তপাত অবিলম্বে বন্ধ করা হয়। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল এবং তিনি পর্যবেক্ষণে আছেন।
আজ একটি ফলো-আপ স্ক্যানে উল্লেখযোগ্য উন্নতি দেখা গিয়েছে এবং শ্রেয়স দ্রুত সুস্থতার দিকে এগিয়ে চলেছেন। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম সিডনি এবং ভারতের বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications