Shreyas Iyer: শ্রেয়স আইয়ারকে আইপিএলে পাচ্ছে না কেকেআর, পিঠে অস্ত্রোপচার হচ্ছেই
শ্রেয়স আইয়ারকে চলতি আইপিএলে পরের দিকে পাওয়ার আশায় ছিল কলকাতা নাইট রাইডার্স। শ্রেয়স নিজেও সেই সম্ভাবনার বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন। যদিও শেষ অবধি তিনি আইপিএল থেকে ছিটকে গেলেন। খেলতে পারবেন না আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও।
শ্রেয়সের পিঠে অস্ত্রোপচার হবে। ফলে বিশ্বকাপের আগেও তিনি সুস্থ হতে পারবেন কিনা তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে। শ্রেয়সকে অনেক আগেই পিঠের চোট সারাতে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু শ্রেয়স আইপিএল ও ওভাল টেস্ট খেলে অস্ত্রোপচার পিছিয়ে দিতে চাইছিলেন।

শ্রেয়সের পিঠে অস্ত্রোপচার হবে। ফলে বিশ্বকাপের আগেও তিনি সুস্থ হতে পারবেন কিনা তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে। শ্রেয়সকে অনেক আগেই পিঠের চোট সারাতে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু শ্রেয়স আইপিএল ও ওভাল টেস্ট খেলে অস্ত্রোপচার পিছিয়ে দিতে চাইছিলেন।
শ্রেয়স সম্প্রতি রিহ্যাবের জন্য গিয়েছিলেন ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে। এরপরই বিসিসিআইয়ের মেডিক্যাল স্টাফের পরামর্শ মেনে শ্রেয়স পিঠের অপারেশন করাতে বিদেশে যাচ্ছেন। একটি ক্রিকেট ওয়েবসাইটের প্রতিবেদনে উল্লেখ, অপারেশনের পর অনুশীলনে নামতে শ্রেয়সের মাস তিনেক সময় লাগবে। ট্রেনিং শুরুর পর তিনি কতদিনে ম্য়াচ ফিট হতে পারবেন সেটাও দেখার।

জসপ্রীত বুমরাহ, ঋষভ পন্থের পর ভারতের আরেক নির্ভরযোগ্য ক্রিকেটারের অপারেশন হতে চলেছে। গত ডিসেম্বরে বাংলাদেশ সফরের পর থেকেই শ্রেয়স পিঠের চোটে ভুগছিলেন। লোয়ার ব্যাক ইনজুরির কারণে নিউজিল্যান্ড সিরিজে খেলতে পারেননি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টেও ছিলেন না। দ্বিতীয় ও তৃতীয় টেস্ট খেলেন। চতুর্থ টেস্ট চলাকালীন ব্যথা বাড়ায় ব্যাট করতে পারেননি।
শ্রেয়সের লোয়ার ব্য়াক ইনজুরি যে রয়েছে তাতে ব্যথার সঙ্গেই ফোলাভাব লক্ষ্য করা যায়। স্নায়ুর সঙ্গেও এর যোগ থাকায় ডান পা ও কাফ মাসলেও প্রচণ্ড যন্ত্রণা অনুভব করতে থাকেন শ্রেয়স। ব্যথা কমানোর জন্য ইঞ্জেকশনও দেওয়া হয়। যদিও পাকাপাকিভাবে চোট সারাতে অস্ত্রোপচার ছা়ড়া উপায় ছিল না। আগেই জানা গিয়েছিল, শ্রেয়স আইপিএলে খেলতে পারবেন না। তবে হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত জানিয়েছিলেন, শীঘ্রই শ্রেয়স দলে যোগ দেবেন।

নীতীশ রানাকে শ্রেয়সের পরিবর্তে অধিনায়ক করেছে কেকেআর। নাইটরা প্রথম ম্যাচে হেরেও গিয়েছে। শাকিব আল হাসান আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন। লিটন দাস অনিশ্চিত। ফলে একাধিক বিকল্পের সন্ধানে নামতে হচ্ছে নাইটদের। কেকেআরের পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। স্বস্তি একটাই, অনুশীলন শুরু করেছেন লকি ফার্গুসন।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications