আইসিসি’র তালিকায় চোখ ধাঁধানো উন্নতি শ্রেয়সের, টি-২০ ক্রমতালিকায় প্রথম দশে থেকে ছিটকে গেলেন বিরাট

আইসিসি’র তালিকায় চোখ ধাঁধানো উন্নতি শ্রেয়সের, টি-২০ ক্রমতালিকায় প্রথম দশে থেকে ছিটকে গেলেন বিরাট

শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন শ্রেয়স আইয়ার। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচেই দুরন্ত পারফর্ম করেছেন শ্রেয়াস। ম্যাচের সেরার পাশাপাশি ভারত-শ্রীলঙ্কা টি-২০ সিরিজের সেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন তিনি। দুর্বল শ্রীলঙ্কার বিরুদ্ধে চোখ ধাঁধানো পারফরম্যান্সের প্রভাব পড়ল শ্রেয়স আইয়ারের টি-২০ র্যাঙ্কিংয়েও।

টি-২০ ক্রিকেটে ব্যাটসম্যানদের ক্রমতালিকায় শ্রেয়সের নজরকাড়া উন্নতি:

টি-২০ ক্রিকেটে ব্যাটসম্যানদের ক্রমতালিকায় শ্রেয়সের নজরকাড়া উন্নতি:

আইসিসি ক্রমতালিকায় ২৭ ধাপ উঠে এসেছেন শ্রেয়স আইয়ার। এই র্যাঙ্কিং-এর আগে টি-২০ ব্যাটসম্যানদের যে ক্রমতালিকা প্রকাশ করেছিল আইসিসি তাতে আইয়ারের স্থান ছিল ৪৫ নম্বরে। বুধবার আইসিসি যে তালিকা প্রকাশ করেছে তাতে ২৭ ধাপ উঠে এসে আইয়ার রয়েছেন ১৮ নম্বরে। আইয়ারের পাশাপাশি ক্রমতালিকায় উন্নতি ঘটেছে ভুবনেশ্বর কুমারের। বোলারদের ক্রমতালিকায় ২০ থেকে ১৭ নম্বরে উঠে এসেছেন ভুবনেশ্বর কুমার। শ্রীলঙ্কার পথম নিশাঙ্ক সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭৫ রানের ইনিংস খেলেছিলেন। ছয় ধাপ উঠে নবম স্থানে রয়েছেন এই ব্যাটসম্যান।

আইসিসি টি-২০ ব্যাটসম্যানদের ক্রমতালিকায় প্রথম দশ থেকে ছিটকে গিয়েছেন কোহলি:

আইসিসি টি-২০ ব্যাটসম্যানদের ক্রমতালিকায় প্রথম দশ থেকে ছিটকে গিয়েছেন কোহলি:

ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি টি-২০ ব্যাটসম্যানদের ক্রমতালিকায় নিজের জায়গা হারিয়েছেন। প্রথম দশের মধ্যে এত দিন শেষ স্থান অর্থাৎ দশ নম্বর স্থান দখল করে রাখতে সমর্থ হলেও সদ্য প্রকাশিত ক্রমতালিকায় বিরাট দশম স্থান থেকে নীচে নেমে গিয়েছেন। পাঁচ ধাপ নীচে নেমে তিনি রয়েছেন ১৫ নম্বর স্থানে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে বিশ্রাম নিয়েছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের ববিরুদ্ধে টি-২০ সিরিজের শেষ ম্যাচে খেলেননি বিরাট। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচে খেললেও খুব বেশি রান করতে পারেননি কোহলি।

আইসিসির টেস্ট ক্রমতালিকায় উন্নতি কাগিসো রাবাডার:

আইসিসির টেস্ট ক্রমতালিকায় উন্নতি কাগিসো রাবাডার:

আইসিসির প্রকাশিত টেস্ট ক্রমতালিকায় উন্নতি করেছেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাডা। ছয় নম্বর থেকে তিন নম্বরে উঠে এসেছেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজে দশ উইকেট পেয়েছিলেন রাবাডা। নিউজিল্যান্ডের কাইল জেমিসন দুই ধাপ নেমে পাঁচ নম্বরে রয়েছেন। নিউজিল্যান্ডের অপর পেসার টিম সাউদি পাঁচ নম্বর থেকে রয়েছেন ষষ্ঠ স্থানে। শীর্ষ স্থানে রয়েছেন প্যাট কামিন্স। টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় মার্নাস লাবুসচানে শীর্ষ স্থান দখল করে রেখেছেন। কেন উইলিয়ামসনকে সরিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন স্টিভ স্মিথ। চতুর্থ স্থানে রয়েছেন উইলিয়ামসন।

ওডিআই ক্রমতালিকায় বুমরাহের উন্নতি:

ওডিআই ক্রমতালিকায় বুমরাহের উন্নতি:

ওডিআই ফরম্যাটে বোলারদের তালিকায় এক ধাপ উঠে ষষ্ঠ স্থানে রয়েছে জসপ্রীত বুমরাহ। বাংলাদেশের মেহদি হাসানকে সরিয়ে ষষ্ঠ স্থান দখল করেছেন বুমরাহ। মেহদি নেমে গিয়েছেন সপ্তমস্থানে। অন্য দিকে সেরা দশে ফের জায়গা করে নিয়েছেন রশিদ খান। নবম স্থানে রয়েছে রশিদ। আফগানিস্তানের অপর তারকা স্পিনার মুজিব উর রহমান এক ধাপ নেমে পঞ্চম স্থানে রয়েছেন। এই তালিকায় শীর্ষ স্থান দখলে রেখেছেন ট্রেন্ট বোল্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+