Shreyas Iyer: নতুন করে ব্যথার সমস্যা, উদ্বেগ ক্রমেই বাড়ছে শ্রেয়সকে নিয়ে
বিশ্বকাপ শুরু হতে আর মাত্র তিন মাসের মতো সময় বাকি। কিন্তু তার আগে চোটের উদ্বেগ যেন কিছুতেই কমছে না ভারতীয় দলের। বুমরাহ, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, ঋষভ পন্থরা চোটের তালিকায় রয়েছেন। এখনও পর্যন্ত সংশ্লিষ্ট ক্রিকেটারদের কারোরই ফিটেনস বার্তা আসেনি। এরইমধ্যে উদ্বেগ আরও বাড়ালেন শ্রেয়স আইয়ার।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, শ্রেয়সের নতুন করে পিঠের সমস্যা দেখা দিয়েছে। বেঙ্গালুরুর এনসিএ-তে ব্যথা কমাতে ফের ইনঞ্জেশন দিতে হচ্ছে নাইট অধিনায়ককে। পরিস্থিতি যা তাতে শ্রেয়সের এশিয়া কাপ খেলা অনিশ্চিত।

একটি সূত্র জানিয়েছেন, 'শ্রেয়সের নতুন করে ব্যাথা শুরু হয়েছে। ব্যথা কমানোর জন্য এনসিএ-তে ইনঞ্জেশনও নিতে হচ্ছে তাঁকে। ব্যাথা নতুন করে সমস্যায় ফেলেছে শ্রেয়সকে।প্রতিবেদন অনুযায়ী, এশিয়া কাপের আগে মোটেই পুরোপুরি ফিট হয়ে উঠতে পারবেন না তারকা ব্যাটার। শ্রেয়স আইয়ার কবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে।

এশিয়া কাপের আগে সুস্থ হতে পারবেন না কেএল রাহুল। আর এশিয়া কাপের আগে তিনি ফিট না হলে বিশ্বকাপের দলে তাঁকে নাও রাখা হতে পারে।
এশিয়া কাপে কেএল রাহুল খেলতে না পারলে, সে ক্ষেত্রে সঞ্জু স্যামসন ভারতীয় দলে জায়গা পেতে পারেন, এমনই খবর। একটি সুযোগ খোলা থাকছে কেরলের উইকেট রক্ষক ব্যাটসম্যানের জন্য। স্যামসন সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে দলে প্রত্যাবর্তন করেছেন।













Click it and Unblock the Notifications