শ্রেয়সের শতরানের পাল্টা সাউদির ৫ উইকেট! ঋদ্ধিমানদের ব্যর্থতায় ভারতের লক্ষ্যপূরণে ধাক্কা কিউয়িদের

কানপুর টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে শ্রেয়স আইয়ারের অভিষেক টেস্ট শতরান যদি ভারতীয়দের স্বস্তিতে রাখে, তবে নিউজিল্যান্ডকে লড়াইয়ে রাখল টিম সাউদির পাঁচ উইকেট। ৮৪ ওভারে ৪ উইকেটে ২৫৮ রান নিয়ে এদিন খেলা শুরুর পর মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ৮ উইকেটে ৩৩৯। রবিচন্দ্রন অশ্বিন ৫৪ বলে ৩৮ রানে অপরাজিত রয়েছেন। চার রানে ব্যাট করছেন উমেশ যাদব। সাউদি এই নিয়ে টেস্টে ১৩ বার টেস্টে পাঁচ বা তার বেশি উইকেট পাওয়ার নজির গড়লেন।

ঋদ্ধিমানদের ব্যর্থতায় ভারতের লক্ষ্যপূরণে ধাক্কা কিউয়িদের

২৬৭ মিনিট ক্রিজে কাটিয়ে ১৭১ বলে ১০৫ রান করেন শ্রেয়স আইয়ার। ১৩টি চার ও দুটি ছয় মেরেছেন। এদিন ভারতের চারটি উইকেটই পেয়েছেন টিম সাউদি। রবীন্দ্র জাদেজা ৫০ রানেই আউট হন। গতকালের পর তিনি এদিন কোনও রান যোগ করতে পারেননি। ৮৪.৫ ওভারে রবীন্দ্র জাদেজার বিরুদ্ধে লেগ বিফোরের জোরালো আবেদন করেন টিম সাউদি। আম্পায়ার বীরেন্দ্র শর্মা আউট না দিলে রিভিউ নেয় নিউজিল্যান্ড। তাতে এই আবেদনটি আম্পায়ারস কল হিসেবে দেখানো হয়। আউট দিলে জাদেজাকে তখনই ফিরতে হতো। যদিও পরের ওভারে বল করতে এসে সাউদিই ফেরান জাদেজাকে। ১১২ বল খেলে জাদেজা করেন ৫০।

ঋদ্ধিমানদের ব্যর্থতায় ভারতের লক্ষ্যপূরণে ধাক্কা কিউয়িদের

২৬৬ রানে পঞ্চম উইকেট পড়ার পর ২৮৮ রানে ষষ্ঠ উইকেট হারায় ভারত। ঋদ্ধিমান সাহা ১২ বলে ১ রান করলেন। সুযোগের সদ্ব্যবহার করতে না পারায় নিউজিল্যান্ড সিরিজই ঋদ্ধিমানের শেষ আন্তর্জাতিক সিরিজ হতে চলেছে কিনা সেই জল্পনা জোরালো হলো। দক্ষিণ আফ্রিকা সফরে রওনা হওয়ার আগে মুম্বই টেস্টে ভারত দেখে নিতে পারে দ্বিতীয় উইকেটকিপার কেএস ভরতকেও। ঈশান কিষাণও টেস্ট অভিষেকের অপেক্ষায় রয়েছেন। ঋদ্ধিমানের পর শ্রেয়স আইয়ারকেও আউট করেন সাউদিই। ৯৬.১ ওভারে ভারতের সপ্তম উইকেট পড়ে ৩০৫ রানে। এর আগে ৯৬তম ওভারের শেষ বলে আজাজ প্যাটেলের বলে রবিচন্দ্রন অশ্বিনকে স্টাম্প আউট করার সুযোগ হাতছাড়া করেন টম ব্লান্ডেল, ব্যক্তিগত ১৬ রানের মাথায় জীবন পান অশ্বিন।

ঋদ্ধিমানদের ব্যর্থতায় ভারতের লক্ষ্যপূরণে ধাক্কা কিউয়িদের

৯৯তম ওভারের শেষ বলে অক্ষর প্যাটেল সাউদির পঞ্চম শিকার। তিনি করেন তিন। টিম সাউদি ২৭.৪ ওভারে ৬টি মেডেন-সহ ৬৯ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+