শ্রেয়সকে গোটা সিরিজে আউটই করতে পারল না শ্রীলঙ্কা, রোহিতের ভারতের টি ২০ সিরিজ জয়ের হ্যাটট্রিকে বিশ্বরেকর্ড
শ্রেয়স আইয়ারের চলতি সিরিজে টানা তৃতীয় অপরাজিত অর্ধশতরানের দৌলতে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩-০ ব্যবধানে টি ২০ সিরিজ জিতল। সেই সঙ্গে টানা ১২টি করে টি ২০ আন্তর্জাতিক ম্যাচ জেতার আফগানিস্তান ও রোমানিয়ার বিশ্বরেকর্ডও স্পর্শ করল রোহিত শর্মার ভারত। চলতি সিরিজে ২০৪ রান একাই করলেন কলকাতা নাইট রাইডার্সের নবনিযুক্ত অধিনায়ক। সেই সঙ্গে টি ২০ বিশ্বকাপে ভারতীয় দলে তিন নম্বর জায়গাটি তিনি প্রায় নিশ্চিত করে ফেললেন কিনা তা নিয়ে চর্চা শুরু হয়েছে।

এরপর ভারতকে লক্ষ্যে পৌঁছে দেয় শ্রেয়স আইয়ার ও রবীন্দ্র জাদেজার পার্টনারশিপ। চলতি বছরে ৪টি টি ২০ আন্তর্জাতিকে শ্রেয়স ৩ বার অপরাজিত থেকে ২২৯ রান করলেন, গড় ২২৯, স্ট্রাইক রেট ১৭২.১৮। শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি সিরিজে তিনি ২০৪ রান করলেন, সেই সঙ্গে তিন ম্যাচের টি ২০ আন্তর্জাতিক সিরিজে বিরাট কোহলির সবচেয়ে বেশি রানের রেকর্ড এদিন ভেঙে দিলেন কেকেআরের অধিনায়ক। প্রথম ম্যাচে শ্রেয়স ২৮ বলে ৫৭ রানে অপরাজিত ছিলেন, স্ট্রাইক রেট ছিল ২০৩.৫৭। গতকাল দ্বিতীয় ম্যাচে তিনি ৪৪ বলে কেরিয়ারের সেরা ৭৪ রানে অপরাজিত ছিলেন, স্ট্রাইক রেট ১৬৮.১৮। আজ করলেন ৪৫ বলে অপরাজিত ৭৩, স্ট্রাইক রেট ১৬২.২২। এদিন শ্রেয়স ২৯ বলে কেরিয়ারের ষষ্ঠ তথা সিরিজের তৃতীয় অর্ধশতরান পূর্ণ করেন। তাঁর এদিনের ইনিংসে রয়েছে ৯টি চার ও একটি ছয়। লাহিরু কুমারা ২টি এবং দুষ্মন্ত চামিরা ও চামিকা করুণারত্নে একটি করে উইকেট দখল করেন।

তিনটি চারের সাহায্যে ১৫ বলে ২২ রানে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা। রবি বিষ্ণোই, কুলদীপ যাদবকে দেখে নিতে আজ জাদেজাকে দিয়ে বল করাননি রোহিত। তবে জাদেজা কয়েক মাস পর মাঠে ফিরে যেভাবে খেলছেন তাতে তিনি খুশি। তাঁর পুষ্পা সেলিব্রেশন জনপ্রিয় হয়েছে, তবে তরোয়াল চালানোর সেলিব্রেশনই জাদেজার বেশি পছন্দের।

শ্রেয়স আইয়ার ম্যাচ ও সিরিজের সেরা হয়েছেন। সেরা হিসেবে বেছে নিলেন গতকালের ইনিংসটিকেই, কেরিয়ারের সর্বাধিক রান করে দেশকে সিরিজ জেতানোয় বেশি তৃপ্তি পেয়েছেন। তিনে নেমে দারুণ সফল হওয়ায় টি ২০ বিশ্বকাপের একাদশে কে তিনে খেলবেন সেটা নিয়ে প্রশ্ন উঠছে। তবে সুনীল গাভাসকরের কথায় বিরাট কোহলিকেই তিনে খেলানো উচিত। শ্রেয়স চারে বা পাঁচে খেলতে পারেন। সূর্যকুমার যাদব ফিরলে তিনিও থাকবেন প্রথম একাদশে। ভারতের অস্ট্রেলিয়ায় জোর দেওয়া উচিত ভালো মানের বোলার খেলানোর উপর। বোলার অথচ ভালো ব্যাটিং করেন এমন ক্রিকেটারদেরও প্রথম একাদশে দেখতে চান সানি।












Click it and Unblock the Notifications