Duleep Trophy: শ্রেয়সের সৌজন্যে সুবিধাজনক জায়গায় ভারত 'ডি', মুশিরের রেকর্ডের মধ্যেও উজ্জ্বল আকাশ
দ্বিতীয় দিনেই জমজমাট দলীপ ট্রফির দুই ম্যাচ। অনন্তপুরায় ভারত 'সি'র বিরুদ্ধে সুবিধাজনক জায়গায় ভারত 'ডি'। সৌজন্যে কেকেআরের দুই ক্রিকেটার শ্রেয়স আইয়ার এবং হর্ষি রানা। এই দুই ক্রিকেটারের পারফরম্যান্সের সৌজন্যে দ্বিতীয় দিনের শেষেই ভালো জায়গায় পৌঁছে গেল ভারত ডি দল।
প্রথম ইনিংসে ১৬৪ রানেই অল আউট হয়ে যায় ভারত ডি দল। শ্রেয়স আইয়ার, যশ দুবেরা কেউ বড় রান পাননি, দলের মান রক্ষা করেন অক্ষর প্যাটেল। তাঁর ১১৮ বলে ৮৬ রানের সৌজন্যেই ১৬৪ রান স্কোর বোর্ডে প্রথম ইনিংসে তুলতে সক্ষম হয় ডি দল। অল্প রানের পুঁজি নিয়েও দলকে লড়াইয়ে রাখেন ইন্ডিয়া ডি দলের বোলাররা। প্রথম ইনিংসে ভারতীয় সি দল অল আউট হয়ে গেল ১৬৮ রানে।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ভারতীয় ডি দলের রান ৮ উইকেটে ২০৬। দুই ওপেনার অথর্ব তাইডে (১৫) এবং যশ দুবে (৫) দ্রুত আউট যাওয়ার পর দলের হাল ধরেন তিন নম্বরে নামা শ্রেয়স। তাঁকে সঙ্গ দেন চার নম্বরে নামা দেবদত্ত পাডিক্কাল। ৪৪ বলে ৫৪ রানের ইনিংস খেলে খেলেন শ্রেয়স। দেবদত্ত ৫৬ রান করেন ৮টি চারের সাহায্যে।
২০২ রানে এগিয়ে রয়েছেন শ্রেয়সেরা। অনন্তপুরের ২২ গজে ব্যাট করা বেশ কঠিন হচ্ছে। চতুর্থ ইনিংসে ২০০-র বেশি রানের লক্ষ্য তাড়া করা কঠিন হতে পারে বলেই অনুমান করা হচ্ছে।
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ভারতীয় এ এবং বি দল। ভারতীয় বি দল প্রথম ইনিংসে ৩২১ রানে অল আউট হয়। জবাবে দ্বিতীয় দিনের শেষে ২ উইকেটে ১৩৪ রান তুলেছে ভারতীয় এ দল। মুশির খান ৩৭৩ বলে ১৮১ রানের দুরন্ত ইনিংস খেললেন, মধ্যাহ্নভোজের বিরতির পরেই মুশির আউট হয়ে যান। এই ১৮১ রানের সৌজন্যে দুলীপ ট্রফিতে ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকারকে রেকর্ড ভাঙলেন মুশির।
Duleep Trophy: অভিষেকেই দুরন্ত ইনিংস, সচিনের রেকর্ড ভেঙে নয়া কীর্তি গড়লেন মুশির খান
নভদীপ সাইনি ৫৬ রান করেন। দলীপের ইতিহাসে অষ্টম উইকেটে জুটিতে রেকর্ড রান তুললেন মুশির-নভদীপ। এ দলের হয়ে আকাশদীপ ৪ উইকেট নেন।












Click it and Unblock the Notifications