Shreyas Iyer: মাঠের বাইরে ছক্কা শ্রেয়সের! কোটি কোটি টাকা দিয়ে পরপর অভিজাত অ্যাপার্টমেন্ট কিনছেন

Shreyas Iyer: ভারতীয় টেস্ট দলের বাইরে শ্রেয়স আইয়ার। প্রত্যাবর্তনের কঠিন লড়াইয়ে খেলবেন ইরানি কাপে। দলীপ ট্রফিতে আহামরি পারফরম্যানস উপহার দিতে পারেননি।

শ্রেয়স আইয়ারকে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্ব থেকে ছাড়ানো নিয়েও জল্পনা রয়েছে। ঘরোয়া ক্রিকেট খেলতে ফাঁকি দেওয়ায় বাদ পড়েছিলেন বোর্ডের বার্ষিক চুক্তি থেকেও। তবে সম্পত্তি কেনায় রীতিমতো ছক্কা হাঁকাচ্ছেন শ্রেয়স।

Shreyas Iyer

শ্রেয়স এবার মুম্বইয়ের ওরলিতে ২ কোটি ৯০ লক্ষ টাকা খরচ করে একটি অভিজাত অ্যাপার্টমেন্ট কিনেছেন বলে জানা গিয়েছে। এই সম্পত্তি অবশ্য শ্রেয়স ও তাঁর মা রোহিণী আইয়ারের নামেই কেনা হয়েছে বলে প্রপার্টি রেজিস্ট্রেশনের তথ্য থেকে জানা গিয়েছে।

ওরলির আদর্শ নগরে ত্রিবেণী ইন্ডাস্ট্রিয়াল সিএইচএসএলের দ্বিতীয় ফ্লোরে শ্রেয়সের নয়া অ্যাপার্টমেন্ট। অ্যাপার্টমেন্টটি ৫২৫ বর্গ ফুটের, প্রতি বর্গ ফুটের দাম ৫৫ হাজার ২৩৮ টাকা। ১৯ সেপ্টেম্বর রেজিস্ট্রেশন হয়েছে। স্ট্যাম্প ডিউটি লেগেছে ১৭.৪০ লক্ষ টাকার, রেজিস্ট্রেশন চার্জ ৩০ হাজার টাকা।

মুম্বইয়ে সবচেয়ে বড় বহুতলগুলির অন্যতম লোধা ওয়ার্ল্ড টাওয়ারসেও শ্রেয়সের অ্যাপার্টমেন্ট রয়েছে। ম্য়াক্রোটেক ডেভেলপারসের থেকে এখানে ৪৮তম ফ্লোরে শ্রেয়স ২০২০ সালে ২৩৮০ বর্গ ফুটের অ্যাপার্টমেন্ট কিনেছিলেন। সেখানে প্রতি বর্গ ফুটের দর ছিল ৪৯,৮১৭ টাকা। গাড়ি রাখার জন্য তিনটি কার পার্ক-সহ অ্যাপার্টমেন্টটি কেনেন শ্রেয়স।

গত জুলাই মাসে শ্রেয়স ২.৯ কোটি টাকা দিয়ে ওরলিতেই কমার্শিয়াল প্রপার্টি কিনেছিলেন। জানা গিয়েছিল, প্রতি বর্গ ফুট ৫৬,৬৬৩ টাকা দরে শ্রেয়সের সেই সম্পত্তি ৫১০ বর্গ ফুটের। শ্রেয়স অবশ্য নিজের এই সম্পত্তিগুলি নিয়ে সংবাদমাধ্যমকে কিছু জানাননি। একটি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, শ্রেয়স অন্তত ৫৮ কোটি টাকার মালিক। আন্তর্জাতিক, ঘরোয়া ও আইপিএল ম্য়াচ খেলার পাশাপাশি ব্র্যান্ড এনডোর্সমেন্ট, বিজ্ঞাপনের শ্যুটিং থেকেই আয় শ্রেয়সের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+