শ্রেয়স-পন্থের অর্ধশতরান, ভারতের বিরুদ্ধে হোয়াইটওয়াশ এড়াতে ওয়েস্ট ইন্ডিজের দরকার ২৬৬

আমেদাবাদে একদিনের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ এড়াতে করতে হবে রান। টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ভারত তুলেছে ২৬৫ রান। শ্রেয়স আইয়ার ২০ রানের জন্য শতরান হাতছাড়া করে প্যাভিলিয়নে ফেরেন। অর্ধশতরান করেছেন ঋষভ পন্থ। রোহিত শর্মা, বিরাট কোহলি, শিখর ধাওয়ান, সূর্যকুমার যাদবরা ব্যর্থ। তবে লোয়ার অর্ডারে ব্যাট হাতে ভরসা দিয়েছেন ওয়াশিংটন সুন্দর ও দীপক চাহার। ওয়েস্ট ইন্ডিজের সফলতম বোলার জেসন হোল্ডার নিয়েছেন ৪ উইকেট, ৮ ওভারে একটি মেডেন-সহ ৩৪ রানের বিনিময়ে। হেডেন ওয়ালশ ও আলজারি জোসেফ দুটি করে উইকেট দখল করেন। একটি করে উইকেট নেন ফ্যাবিয়ান অ্যালেন ও ওডিয়ান স্মিথ।

ভারতের বিরুদ্ধে হোয়াইটওয়াশ এড়াতে ওয়েস্ট ইন্ডিজের দরকার ২৬৬

আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কায়রন পোলার্ড এই ম্যাচেও খেলতে না পারায় ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিচ্ছেন নিকোলাস পুরাণ। ভারতীয় দলে এদিন চারটি পরিবর্তন হয়েছে। হাল্কা চোট থাকায় নেই লোকেশ রাহুল। দীপক হুডা, শার্দুল ঠাকুর ও যুজবেন্দ্র চাহালকেও রাখা হয়নি প্রথম একাদশে। দলে এসেছেন কুলদীপ যাদব, শ্রেয়স আইয়ার, শিখর ধাওয়ান ও দীপক চাহার। ওয়েস্ট ইন্ডিজ আকিল হোসেনের জায়গায় দলে নেয় হেডেন ওয়ালশকে। চতুর্থ ওভারের তৃতীয় ও পঞ্চম বলে যথাক্রমে রোহিত শর্মা (১৩) ও বিরাট কোহলি (০)-কে ফিরিয়ে ধাক্কা দেন আলজারি জোসেফ। শিখর ধাওয়ান ২৬ বলে ১০-এর বেশি করতে পারেননি, তার মধ্যে একটি ছয় রয়েছে। চেনা ছন্দে না থাকা শিখর আমেদাবাদেই শেষ ম্যাচ খেলে ফেললেন কিনা তা নিয়ে জল্পনা রয়েছেই।

ভারতের বিরুদ্ধে হোয়াইটওয়াশ এড়াতে ওয়েস্ট ইন্ডিজের দরকার ২৬৬

৯.৩ ওভারে ৪২ রানে তিন উইকেট পড়ার পর ১১০ রান যোগ করেন ঋষভ পন্থ ও শ্রেয়স আইয়ার। ৩০তম ওভারের শেষ বলে পন্থ আউট হন দলের ১৫২ রানের মাথায়। ৬টি চার ও একটি ছয়ের সাহায্যে পাঁচে নামা পন্থ করেন ৫৪ বলে ৫৬। সূর্যকুমার যাদব ফেরেন ৬ রান করে। ৯টি চারের সাহায্যে ১১১ বলে ৮০ রান করেন শ্রেয়স আইয়ার।

ভারতের বিরুদ্ধে হোয়াইটওয়াশ এড়াতে ওয়েস্ট ইন্ডিজের দরকার ২৬৬

দীপক চাহার আটে নেমে ৩৮ বলে ৩৮ রান করলেন, চারটি চার ও দুটি ছয় হাঁকিয়ে। কুলদীপ যাদব করেন ৫। ৩৭.১ ওভারে ১৮৭ রানে ভারতের ষষ্ঠ উইকেট পড়েছিল। সপ্তম উইকেটটি পড়ে ৪৫.৪ ওভারে ২৪০ রানের মাথায়। ৪৭.৪ ওভারে ২৫০ রানে পড়ে অষ্টম উইকেট। শেষ ওভারের চতুর্থ বলে আউট হন ওয়াশিংটন সুন্দর। তাঁর সংগ্রহ ৩৪ বলে ৩৩, দুটি চার ও একটি ছয় মেরেছেন। এই ম্যাচে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী শ্রেয়স। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ প্রথম দুটি ম্যাচে যেভাবে ব্যাট করেছে তাতে ভারতই ফেভারিট। শ্রেয়স বলেন, যখন ব্যাট করতে নামি বল ভালো সিম ও স্যুইং করছিল। তাই শিখর ধাওয়ানের সঙ্গে মিলে ঠিক করি শরীরের কাছের বলই খেলব, তবে লুজ বল ছাড়ব না। এদিন বেশি কাট শটও মারিনি উইকেটে তুলনায় বেশি বাউন্স থাকায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+