বিচ্ছেদের গুজবের মধ্যেই সানিয়া মির্জাকে জন্মদিনের শুভেচ্ছা পাঠালেন শোয়েব মালিক, জানুন কী বললেন তিনি

বিচ্ছেদের গুজবের মধ্যেই সানিয়া মির্জাকে জন্মদিনের শুভেচ্ছা পাঠালেন শোয়েব মালিক, জানুন কী বললেন তিনি

তাঁদের দু'জনের ডিভোর্সের কথা ঘুরে বেড়াচ্ছে মিডিয়ায়। এমন জানা গিয়েছে একই ছাদের তলায় না থেকে শোয়েব মালিক এবং সানিয়া মির্জা আলাদা আলাদা স্থানে বসবাস করছেন। তবে, জল্পনা যাই হোক তা এখনও রয়ে গিয়েছে গুজবের স্তরে। সানিয়া মির্জা ১৫ নভেম্বর ৩৬ বছরে পা দিলেন, প্রিয়তমা স্ত্রী-কে জন্মদিনে বেশ মন ভাল করে দেওয়া শুভেচ্ছাই জানালেন শোয়েব।

২০১০ সালে বিয়ে করেন শোয়েব মালিক এবং সানিয়া মির্জা:

২০১০ সালে বিয়ে করেন শোয়েব মালিক এবং সানিয়া মির্জা:

ভারতীয় টেনিস কুইন সানিয়া মির্জাকে ২০১০ সালে বিবাহ করেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক। ২০১৮ সালে এই দম্পতির পরিবারের প্রথম সন্তান জন্ম নেয়। পুত্র সন্তানের জননী হন সানিয়া। শোয়েব-সানিয়ের সন্তানের নাম ইজহান মির্জা মালিক। এই দম্পতিকে সুখী দম্পতি হিসেবে চেনে ক্রীড়াক্ষেত্র। নিজেদের ফিল্ডে দুই সফল ক্রীড়াবীদের বৈবাহিক সম্পর্ক অতীতে খুব বেশি দেখা যায়নি।

সানিয়েকে জন্মদিনের শুভেচ্ছা:

স্ত্রী সানিয়া মির্জাকে জন্মদিনের শুভেচ্ছা টুইটারে জানিয়েছেন শোয়েব। সানিয়ার উদ্দেশ্যে দেওয়া শুভেচ্ছা বার্তায় তিনি লিখেছেন, "তোমায় জন্মদিনের শুভেচ্ছা সানিয়া মির্জা। তোমার সুস্বাস্থ্য কামনা করমি এবং চাই যাতে তোমার জীবন সুখময় হয়। এই বিশেষ দিনটা উপভোগ করো।" পাকিস্তানের ওটিটি প্ল্যাটফর্ম উর্দুফ্লিক্সে আসতে চলেছে সানিয়া মির্জা এবং শোয়েব মালিকের একটি শো 'দ্য মির্জা মালিক শো।'

দূরে দূরে থাকছেন সানিয়া মির্জা এবং শোয়েব মালিক:

বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী সানিয়া মির্জা এবং শোয়েব মালিক আলাদা থাকছেন এবং ডিভোর্স হয়ে যেতে পারে এই জুটির। যদিও এখনও পর্যন্ত সানিয়া মির্জা বা শোয়েব মালিক কেউই এই ধরনের রিপোর্টের সাপেক্ষে বা বিপক্ষে কোনও মন্তব্য করেননি। সানিয়া বিভিন্ন টেনিস ট্যুরে যেখানে প্রতিদ্বন্দ্বীতা করতে ব্যস্ত সেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়াচ্ছেন মালিক।

অবসর ঘোষণার পরেও সিদ্ধান্ত বদল করেন সানিয়:

অবসর ঘোষণার পরেও সিদ্ধান্ত বদল করেন সানিয়:

এই বছরের শুরুতে পেশাদার টেনিস থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন সানিয়া মির্জা। কিন্তু ইউএস ওপেন ২০২২ থেকে সরে আসার পর তিনি পরিকল্পনা বদল করেন এবং সিদ্ধান্ত নেন খেলা চালিয়ে যাওয়ার। ইউএস ওপেন শুরুর আগে কনুইয়ে চোট পান সানিয়া মির্জা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+