'সচিন শান্ত, কামব্যাকের মহারাজ সৌরভ, কোহলি-রোহিত দুর্দান্ত', বক্তা শোয়েব
'সচিন শান্ত, ক্যামব্যাকের মহারাজ সৌরভ, কোহলি-রোহিত দুর্দান্ত', বক্তা শোয়েব
হ্যালো অ্যাপের লাইভ চ্যাটে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর, বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও সহ অধিনায়ক রোহিত শর্মাকে প্রশংসায় ভরিয়ে দিলেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার। সরব হলেন মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট কেরিয়ারের ভবিষ্যত নিয়েও।

শান্ত সচিনের ব্যাট কথা বলে
বাইশ গজে সচিন তেন্ডুলকরের মতো ভদ্র এবং শান্ত ক্রিকেটার আর দেখেননি পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার। সচিনকে স্লেজিং প্রসঙ্গে বলতে গিয়ে শোয়েব বলেছেন, মুখে নয়, ব্যাটে জবাব দিতেন মাস্টার ব্লাস্টার। তাই হয়তো সচিন তাঁর কেরিয়ারে এতগুলি মাইলফলক পেরোতে পেরেছেন বলে মনে করেন রাউলপিণ্ডি এক্সপ্রেস।

ক্যামব্যাক কিং সৌরভ
২০০৫ সালে অস্ট্রেলিয় লেজেন্ড গ্রেগ চ্যাপেলকে ভারতীয় ক্রিকেট দলের কোচ করে আনা হয়েছিল। দায়িত্ব নিয়েই সবার আগে ভারতের তৎকালীন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে দল থেকে বাদ দিয়েছিলেন অজি কোচ। ওই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন পাক লেজেন্ড শোয়েব আখতার। তবে সব প্রতিকূলতাকে হারিয়ে সৌরভ যেভাবে ভারতীয় দলে নিজের মহারাজকীয় প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন, তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন রাউলপিণ্ডি এক্সপ্রেস।

দুর্দান্ত কোহলি ও রোহিত
টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির ব্যাটিং প্রতিভা ও আগ্রাসন তাঁকে বিশ্বসেরা বানিয়েছে বলে মনে করেন শোয়েব আখতার। অন্যদিকে ভারতীয় দলের সহ অধিনায়ক রোহিত শর্মা টাইমিং-র দিক থেকে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসমান বলে মনে করেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার।

ধোনির সুযোগ
শোয়েব আখতারের কথায়, ভারতকে সবকিছু দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। অন্তত সেই সম্মানের খাতিরে তাঁকে ভারতীয় দলের জার্সিতে একটা বিদায়ী ম্যাচ খেলতে দেওয়া উচিত বলে মনে করেন শোয়েব আখতার। যদিও ধোনির আগেই অবসর নেওয়া উচিত ছিল বলেও মনে করেন রাউলপিণ্ডি এক্সপ্রেস।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications