'বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বেরিয়ে যেতে পারে পাকিস্তান', কোচ ও নির্বাচকের উপর ক্ষোভ উগড়ে দিলেন পাক মহাতারকা
'বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বেরিয়ে যেতে পারে পাকিস্তান', কোচ ও নির্বাচকের উপর ক্ষোভ উগড়ে দিলেন পাক মহাতারকা
বৃবস্পতিবার (১৫ সেপ্টেম্বর) আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ১৫-সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার দল প্রকাশের পর থেকেই দল নির্বাচন নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন সেই দেশেরল প্রাক্তন ক্রিকেটাররা। এই তালিকা থেকে বাদ নেই কিংবদন্তি শোয়েব আখতারও। বিশ্বকাপের জন্য পাকিস্তানের দল সামনে আসার পর মুখ্য নির্বাচক মহম্মদ ওয়াসিম এবং কোচ সাকলিন মুস্তাককে এক হাত নিয়েছেন পাকিস্তান ক্রিকেটের এই দিকপাল।

ফকর জামান দলে না থাকায় অসন্তুষ্ট শোয়েব আখতার:
শোয়েব আখতার জানিয়েছেন অত্যন্ত হতাশাজনক একটা দল নির্বাচিত করা হয়েছে। পাকিস্তানের মিডল অর্ডারের দুর্বলতা এশিয়া কাপ ২০২২-এর ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রকট হয়েছে। বাবর আজম ওপেন করার ফকর জামানকে দলে না রাখাটাকেও ভাল ভাবে নেননি আখতার। নিজের ইউটিউব চ্যানেলে এই দলের বিশ্লেষণ করতে গিয়ে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেছেন, "কী দল নির্বাচন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সমস্যাটা ছিল মিডল অর্ডারে কিন্তু ওরা বলছে যে ধারাবাহিক ভাবে আমরা এমন সিদ্ধান্ত নেব যে আপনাদের বেশ পছন্দ হবে, মানে আমরা এতটাই খারাপ সিদ্ধান্ত নেব যে মিডল অর্ডারে কোনও পরিবর্তনই করা হবে না। আমি বারবার বলেছি ফকর জামানকে ওই ছয় ওভার (পাওয়ার প্লে) সময় দাও, অস্ট্রেলিয়ার কন্ডিশন ওকে ভাল স্যুট করবে। বাবরকে ওপরেই রাখো।"

টি-২০ ক্রিকেট সম্পর্কে কোনও ধারণা নেই সাকলিনের:
এক সময়ের সতীর্থ এবং পাকিস্তান দলের বর্তমান কোচ সাকলিন মুস্তাককেও এক হাত নিয়েছন আখতার। তিনি জানিয়েছেন, সালিনের টি-২০ ক্রিকেট সম্পর্কে কোনও ধারণাই নেই। তিনি বলেছেন, "২০০২ সালে শেষ বার ক্রিকেট খেলেছিল সাকলিন মুস্তাক। আমি এটা বলতে চাই না কারণ ও আমার বন্ধু কিন্তু আমার মনে হয় না টি-২০ ক্রিকেট সম্পর্কে ওর কোনও ধারণা রয়েছে। আমি মনে করি না এটা ওনার স্ট্রং জোন।"

প্রধান নির্বাচককের সমালোচনায় শোয়েব:
পিসিবি'র মুখ্য নির্বাচক মহম্মদ ওয়াসিমের নির্বাচিত দল একে বারেই পছন্দ হয়নি শোয়েবের। তিনি বলেছেন, "মূখ্য নির্বাচকই যখন মধ্যমানের তখন ওনার সিদ্ধান্ত তো মধ্যমানের হবেই। এই দল নিয়ে আমরা প্রথম রাউন্ড থেকেই ছিটকে যেতে পারি। আমি অত্যন্ত ভিত হয়ে রয়েছে কারণ আমাদের ব্যাটিং-এর কোনও গভীরতা নেই। আমাদের অধিনায়কও এই ফরম্যাটের জন্য নন, উনি সব সময় ক্লাসিক কভার ড্রাইভ খেলতে পছন্দ করেন।" মেলবোর্নে ২৩ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তান মুখোমুখি হবে ভারতের।

টি-২০ বিশ্বকাপ ২০২২-এর জন্য ঘোষিত পাকিস্তানের দল:
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহঅধিনায়ক), আসিফ আলী, হায়দার আলী, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ, উসমান কাদির
রিজার্ভ: ফখর জামান, মোহাম্মদ হারিস, শাহনওয়াজ দাহানি












Click it and Unblock the Notifications