Akhtar On Sourav: সৌরভকে ছাড়া ভারতীয় ক্রিকেট অসম্পূর্ণ! কোন আবহে এমন স্বীকারোক্তি শোয়েব আখতারের?
Akhtar On Sourav: সৌরভ গঙ্গোপাধ্যায় উচ্ছ্বসিত প্রশংসা করলেন শোয়েব আখতারের। তার উত্তর দিতে দেরি করলেন না পাক স্পিডস্টার।
রাওয়ালপিন্ডি এক্সপ্রেস এক্স হ্যান্ডলে সাফ জানিয়ে দিলেন, সৌরভ গঙ্গোপাধ্যায় অনবদ্য। তাঁকে ছাড়া ভারতীয় ক্রিকেট অসম্পূর্ণ।

আগামী মাসেই শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। দুবাইয়ে ভারত-পাকিস্তান ম্যাচও রয়েছে। তার আগে নেটফ্লিক্সে ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে সাক্ষাৎকারভিত্তিক তথ্যচিত্র মুক্তি পেতে চলেছে। যার টিজার ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে।
সৌরভ গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্র শেহওয়াগ ও শোয়েব আখতার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের দ্বৈরথ নিয়ে নিজেদের নানা অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন। তারই একটি অংশ পোস্ট করে সৌরভের উচ্ছ্বসিত প্রশংসা করলেন শোয়েব।
সৌরভ গঙ্গোপাধ্যায় ভারত-পাক সিরিজ নিয়ে বলেন, ফ্রেন্ডশিপ ট্যুর তো নামেই। যেখানে শোয়েব আখতার ঘণ্টায় দেড়শো কিলোমিটার বেগে বল করেন, সেখানে আর কোথায় বন্ধুত্বের বাতাবরণ বা ফ্রেন্ডশিপ থাকে। এই বক্তব্য শুনেই সৌরভের গুণগানে মুখর হলেন শোয়েব।
Dada @SGanguly99 you're awesome. Indian cricket is incomplete without you. pic.twitter.com/tRtb58EGp2
— Shoaib Akhtar (@shoaib100mph) January 29, 2025
সৌরভ গঙ্গোপাধ্যায় পাকিস্তানের বিরুদ্ধে ওডিআইয়ে ৫৩টি ম্যাচের ৫০টি ইনিংসে ১৬৫২ রান করেছেন। সর্বাধিক স্কোর ১৪১। ২টি শতরান ও ৯টি অর্ধশতরান করেছেন। যার মধ্যে পাকিস্তানের মাটিতে ৮টি ওডিআইয়ে সৌরভের ২৮০ রান রয়েছে, সর্বাধিক স্কোর ৮৯।
সৌরভ পাকিস্তানের বিরুদ্ধে ৩১টি ওডিআই ইনিংসে বল করেছেন। ২৯টি উইকেট দখল করেছেন। সৌরভের ওডিআইয়ে ১০০টি উইকেট রয়েছে। সবচেয়ে বেশি পাকিস্তানের বিরুদ্ধেই। পাকিস্তানের বিরুদ্ধে ১২টি টেস্টে ২০ ইনিংসে সৌরভের ৯০২ রান রয়েছে। ২টি শতরান ও চারটি অর্ধশতরান হাঁকিয়েছেন। সর্বাধিক স্কোর বেঙ্গালুরুতে করা ২৩৯।
পাকিস্তানের মাটিতে টেস্টে সৌরভ তিনটি টেস্টে ১৪৮ রান করেছেন। সর্বাধিক স্কোর ৭৭। টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে তিনি পাঁচটি উইকেটও নিয়েছেন।
সৌরভের নেতৃত্বেই ভারত প্রথমবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে। তবে সেবার ট্রফি ভাগ করে নিতে হয়েছিল শ্রীলঙ্কার সঙ্গে। কলম্বোয় শ্রীলঙ্কা ৭ উইকেটে ২২২ তুলেছিল ফাইনালে। ভারত ৮.৪ ওভারে ১ উইকেটে ৩৮ তোলে। তারপরই বৃষ্টি নামে। আর ফাইনাল শেষ করা যায়নি। বীরেন্দ্র শেহওয়াগ ও সচিন তেন্ডুলকর ক্রিজে ছিলেন।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সফলতম অধিনায়কদের তালিকায় সৌরভ রয়েছেন চারে। ভারতীয়দের মধ্যে প্রথমে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সৌরভের নেতৃত্বে ভারত ১১টি ম্যাচের সাতটিতে জেতে, ২টিতে হারে, ২টি দ্বৈরথ পরিত্যক্ত হয়। রেজাল্ট পার্সেন্টেজ ৭৭.৭৭ শতাংশ। জয়ের শতকরা হার ৬৩.৬৩ শতাংশ।
সৌরভের ২ ধাপ নীচে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ধোনির নেতৃত্বে ২০১৩ সালে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে। ধোনির নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৮টি ম্যাচ খেলে ৬টিতে জেতে। একটিতে হারে, একটি ম্যাচ পরিত্যক্ত। ফলে জয়ের শতকরা হার ৭৫ শতাংশ, রেজাল্ট পার্সেন্টেজ ৮৫.৭১ শতাংশ।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications