এক কথায় বিরাট কোহলিকে বর্ণনা করতে গিয়ে শোয়েব আখতার করলেন এই উক্তি
এক কথায় বিরাট কোহলিকে বর্ণনা করতে গিয়ে শোয়েব আখতার করলেন এই উক্তি
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বায়োপিকের কথা ঘোষণা করার পর পাকিস্তানের কিংবদন্তি শোয়েব আখতার একটি প্রশ্ন উত্তরপর্বের অংশ নেন, যেখানে সমর্থকদর বিভিন্ন প্রশ্নের জবাবে মুখ খোলেন তিনি, দেন নিজের মতামত। এখানেই বিরাট কোহলির সম্পর্কে এক জন সমর্থক শোয়েব আখতারের থেকে তাঁর মতামত জানতে চান।

বিরাট প্রসঙ্গে শোয়েব আখতার:
টুইটারে শোয়েব আখতারের উদ্দেশ্যে এক সমর্থক লেখেন, "বিরাট কোহলি সম্পর্কে একটি শব্দ বলুন।" অল্প সময়ের মধ্যেই ওই সমর্থককে নিজের উত্তর দিয়েদেন আখতার। তিনি লেখেন, "লেজেন্ড অলরেডি (ইতিমধ্যেই কিংবদন্তি)।" এই প্রথম নয়, যেখানে বিরাটের পাশে থেকেছেন আখতার।

অতীতের বিরাটের সমর্থনে মুখ খুলেছেন আখতার:
এর আগের বিরাট কোহিলর সমর্থনে মুখ খুলেছেন শোয়েব আখতার। বিরাটের রান না পাওয়া প্রসঙ্গে যখন সর্বোত্র তাঁর কার্যকারীতা নিয়ে প্রশ্ন উঠছে তখন বিরাটের পাশে দাঁড়িয়েছেন শোয়েব আখতার। অনেক ক্রিকেট বিশেষজ্ঞ বিরাটকে টি-২০ বিশ্বকাপের দলে রাখা হবে কি না, সেই নিয়েই সংশয় প্রকাশ করেছিলেন কিন্তু শোয়েব সেই রাস্তায় হাঁটেননি। বরং বিরাটের পাশে দাঁড়িয়ে তিনি জানিয়েছিলেন ৭০টি শতরান কোহলি 'কাকিমার বাড়ির পাশের মাঠে' বা মোবাইল গেম 'ক্যান্ডি ক্রাস' খেলতে খেলতে করেনি।

শোয়েব আখতারের বায়োপিক:
বিভিন্ন সময়ে একাধিক বিষয়ে বিতর্কে জড়ালেও বিশ্ব তথা পাকিস্তান ক্রিকেটে শোয়েব আখতারের অবদান নিয়ে প্রশ্ন তোলার ক্ষমতা নেই কারোর। নিজের কেরিয়ারে বারবার চোটের কবলে পড়লেও শোয়োবের গতি এবং তাঁর আগ্রাসনে কোনও খামতি আসেনি। পাকিস্তানকে একাধিক ম্যাচ জেতানো এই কিংবদন্তির বায়োপিক 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস'- পেক্ষাগৃহে আসছে ২০২৩ সালের ১৬ নভেম্বর। এই ছবিটি পরিচালনা করছেন মহম্মদ ফারাজ কুয়াসের।

পাকিস্তানের জার্সিতে শোয়েব আখতারের পরিসংখ্যান:
এই ক্রিকেটার পাকিস্তানের হয়ে খেলেছেন ৪৬টি টেস্ট, ১৬৩টি ওডিআই এবং ১৫টি টি-২০ ম্যাচ। নিজের যোগ্যতা অনুযায়ী কমই খেলেছেন শোয়েব। আসলে চোট-আঘাতে জর্জরিত হওয়ার ফলে অনেকটা সময় তাঁকে মাঝেমধ্যেই থাকতে হত মাঠের বাইরে। ৪৬টি টেস্টে ১৭৮টি উইকেট সংগ্রহ করেছেন আখতার। এক ইনিংসে ১২ বার পাঁচ বা তার বেশি উইকেট সংগ্রহ করেছেন তিনি। ২ বার এক ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। এক ইনিংসে সেরা বোলিং ফিগার ৬/১১, এক ম্যাচে সেরা বোলিং ফিগার ১১/৭৮। ১৬৩টি ওডিআই ম্যাচে আখতারের সংগ্রহ ২৪৭ উইকেট, ম্যাচে সেরা বোলিং ফিগার ৬/১৬। ১৫টি টি-২০ ম্যাচে আখতারের শিকার ১৯টি উইকেট। সেরা বোলিং ফিগার ৩/৩৮।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications