সচিন তেন্ডুলকরকে আহত করার লক্ষ্যেই অবিচল ছিলাম! করাচি টেস্ট নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি পাক পেসারের

সচিন তেন্ডুলকর। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানের মালিক। তাঁর উইকেট পেতে মুখিয়ে থাকতেন বোলাররা। যদিও পাকিস্তানের প্রাক্তন তারকা পেসারের পরিকল্পনা ছিল অন্য। একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে এমনই চাঞ্চল্যকর স্বীকারোক্তি করলেন তিনি। মনে করালেন, ২০০৬ সালে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ভারত-পাকিস্তান তৃতীয় টেস্টের কথা।

করাচি টেস্ট নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি পাক পেসারের

শোয়েব আখতার বলেন, এই প্রথম আমি একটি ঘটনার কথা প্রকাশ্যে আনছি। করাচি টেস্টে আমি একটি বিশেষ উদ্দেশ্য নিয়েই খেলতে নেমেছিলাম। আমার লক্ষ্যই ছিল সচিনকে যে কোনও মূল্যে টেস্ট চলাকালীন আহত করা। অধিনায়ক ইনজামাম উল হক বলছিলেন, ফ্রন্ট অব দ্য উইকেটে বল করার জন্য। কিন্তু আমি সচিনের শরীরে আঘাত হানতে চাইছিলাম। একটা বল সচিনের হেলমেটেও লাগে। তখন মনে হয়েছিল, আমার লক্ষ্য পূরণ হলো। কিন্তু পরে ভিডিও দেখে বুঝতে পারি, সচিন নিজের মাথা সুকৌশলে বাঁচাতে সক্ষম হয়েছিলেন।

তিন টেস্টের সিরিজের প্রথম দুটি টেস্ট ড্র হয়েছিল। ফলে দেশের মাটিতে সিরিজ জিততে মরিয়া ছিল পাকিস্তান। আর তাতেই সচিনকে টার্গেট হিসেবে বেছে নিয়েছিলেন শোয়েব। তিনি আরও জানান, সচিনের হেলমেটে বল লাগার পরেও তাঁকে আহত করারই চেষ্টা চালিয়ে গিয়েছিল। উইকেট পাওয়ার চেয়ে সেটাই আমার কাছে বড় ব্যাপার ছিল। কিন্তু ভারতীয় ব্যাটিংয়ে ধস নামাতে দুরন্ত বোলিং করেছিলেন মহম্মদ আসিফ। সেদিন আসিফ যেমন বল করেছিলেন, তেমন বল করতে খুব কম বোলারকেই দেখেছি।

উল্লেখ্য, করাচি টেস্ট শুরু হয়েছিল ইরফান পাঠানের স্মরণীয় হ্যাটট্রিক দিয়ে। টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড়। প্রথম ওভারের শেষ তিন বলে ইরফান আউট করেন সলমন বাট, ইউনিস খান ও মহম্মদ ইউসুফকে। শূন্য রানে তিন উইকেট হারানোর পর পাকিস্তান করে ২৪৫ রান। ৩৯ রানে ছয় উইকেট পড়ে গিয়েছিল। আটে নামা কামরন আকমল ১৪৮ বলে ১১৩ রান করেন। শোয়েব করেছিলেন ৬০ বলে ৪৫। ভারতের প্রথম ইনিংস শেষ হয় ২৩৮ রানে, আসিফ ৭৮ রানে চারটি ও আবদুল রাজ্জাক তিন উইকেট নেন। এরপর পাকিস্তান সাত উইকেটে ৫৯৯ তুলে ইনিংস ডিক্লেয়ার করে। যুবরাজ সিংয়ের ১৪৪ বলে ১২২ রানের ইনিংস সত্ত্বেও ভারত গুটিয়ে যায় ২৬৫ রানে। আসিফ তিনটি ও রজ্জাক চার উইকেট নিয়ে পাকিস্তানের টেস্ট তথা সিরিজ জয় নিশ্চিত করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+