পাকিস্তানি ফ্যানদের কাছে ভারতকে সমর্থনের আর্জি শোয়েব আখতারের
পাকিস্তানি ফ্যানদের কাছে ভারতকে সমর্থনের আর্জি শোয়েব আখতারের
নেক টু নেক ফাইটে আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপের সেমি ফাইনালে যাওয়ার আশা উজ্জ্বল করেছে পাকিস্তান। লিগ টেবিলে চার নম্বরে রয়েছেন তারা। সরফরাজ আহমেদদের পরের ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে। টুর্নামেন্টে টিকে থাকতে পাকিস্তানকে ওই ম্যাচ জিততেই হবে।

তারপরেও থেকে যাচ্ছে কাঁটা। পাকিস্তানের জন্য বিশ্বকাপের সেমি ফাইনালে যাওয়ার রাস্তা আটকে রেখেছে ইংল্যান্ড। দুই দল এখন একই পথের পথিক।
এমন অবস্থায় রবিবার এজবাস্টনে ভারতের বিরুদ্ধে মহারণে নামছে ইয়ন মর্গ্যানের দল। ম্যাচ ইংল্যান্ড জিতলে বিশ্বকাপের নক আউটে যাওয়ার স্বপ্ন চুরমার হবে পাকিস্তানের। কিন্তু বিরাট কোহলিরা জিতলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবেন ইংরেজরা। ফলে পাকিস্তানের রাস্তা সাফ হবে।

সেই আশাতেই ভারত-ইংল্যান্ড ম্যাচে পাকিস্তানি ফ্যানদের বিরাট কোহলিদের জন্য গলা ফাটানোর জন্য আবেদন করেছেন প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব আখতার। তিনি বলেছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের পাশে আছে গোটা পাকিস্তান। তারপরেই নিজের দেশের ক্রিকেট ফ্যানদের কাছে টিম ইন্ডিয়ার জন্য সমর্থন প্রার্থনা করেছেন রাউলপিণ্ডি এক্সপ্রেস।

পাকিস্তানি হয়েও এমন অদ্ভুত আব্দারের কারণও দর্শীয়েছেন শোয়েব আখতার। তাঁর কথায়, যদি এজবাস্টনের মাঠে ভারত ম্যাচ জেতে, তবে ইংল্যান্ডের সব আশা শেষ। সেক্ষেত্রে অবশিষ্ট একটি ম্যাচ জিতলেই পাকিস্তান বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে যাবে বলে ফ্যানদের জানিয়েছেন রাউলপিণ্ডি এক্সপ্রেস।












Click it and Unblock the Notifications