ভারতকেই ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের দাবিদার মানলেন শোয়েব আখতার

ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর রোহিত শর্মা নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন শোয়েব আখতার।

ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর রোহিত শর্মা নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন শোয়েব আখতার। কোনও রাখঢাক না রেখেই জানিয়েছেন যে ভারত এই মুহূর্তে বিশ্বের অন্যতম শক্তিশালা দল। আগামী বছর অস্ট্রেলিয়ায় হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদারও টিম ইন্ডিয়াকেই ধরছেন রাউলপিণ্ডি এক্সপ্রেস।

ভারত ও বাংলাদেশের পারফরম্যান্স

শোয়েব আখতারের কথায়, এই মুহূর্তে কেউ যদি বাংলাদেশকে সহজ দল বলে মনে করেন, তবে তিনি ভূল করবেন। কারণ আগের থেকে অনেক বেশি শক্তিশালী টাইগার্সরা বিশ্বের যে কোনও দলকে হারাতে পারে বলে বিশ্বাস করেন শোয়েব। তাঁর বক্তব্য, ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচও লড়ে জিতেছে বাংলাদেশ। তবে শেষ দুটো ম্যাচে ভারতীয় ক্রিকেটাররা দুর্দান্ত খেলেছে বলেই সিরিজের ফল তাঁদের দিকে গিয়েছে বলে দাবি রাউলপিণ্ডি এক্সপ্রেসের।

রোহিত সম্পর্কে শোয়েব

রোহিত সম্পর্কে শোয়েব

রোহিত শর্মা যে কত বড় ক্রিকেটার, তা তিনি বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আরও একবার প্রমাণ করেছেন বলে দাবি শোয়েব আখতারের। তাঁর কথায়, রোহিত শর্মা বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। এই মুহূর্তে হিটম্যান দারুণ ফর্মে রয়েছেন বলেও জানিয়েছেন রাউলপিণ্ডি এক্সপ্রেস।

শ্রেয়স ও রাহুল

শ্রেয়স ও রাহুল

প্রতিভাধর লোকেশ রাহুলের ব্যাট বেশ কিছুদিন শান্ত থাকায় তিনি হতাশ ছিলেন বলে জানিয়েছেন শোয়েব আখতার। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে রাহুল অর্ধশতরান পাওয়ায় তিনি খুশি বলেই জানিয়েছেন প্রাক্তন পাক পেসার। অন্যদিকে, তরুণ শ্রেয়স আইয়ারকে ক্রিকেটের যে ফর্ম্যাট কিংবা যে পিচেই ব্যাট করতে নামানো হোক, তিনি সফল হবেন বলেই বিশ্বাস করেন রাউলপিণ্ডি এক্সপ্রেস।

দীপক চাহার

দীপক চাহার

বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতের হয়ে হ্যাটট্রিক সহ ৬ উইকেট নেওয়া দীপক চাহারের প্রতিভায় তিনি মুগ্ধ হয়েছেন বলে জানিয়েছেন শোয়েব আখতার। কারণ টি-টোয়েন্টিতে ছয় উইকেট নেওয়া মুখের কথা নয় বলেই মনে করেন শোয়েব।

বাংলাদেশের নইম

বাংলাদেশের নইম

ভারতের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি বাংলাদেশী ওপেনার মহম্মদ নইমের ব্যাটিং-র প্রশংসা করেছেন শোয়েব আখতার। তিনি বিশ্বাস করেন, নইমেরই মতো আরও তরুণ প্রতিভা বাংলাদেশের ক্রিকেটে উঠে আসবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+