হোস্ট তাঁকে 'অভদ্র' বলায় Live টিভি শো ছেড়ে বেরিয়ে গেলেন শোয়েব আখতার

হোস্ট তাঁকে 'অভদ্র' বলায় Live টিভি শো ছেড়ে বেরিয়ে গেলেন শোয়েব আখতার

ভারত-পাক টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচের পর থেকেই একাধিক বিতর্ক তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়া সেই সব বিতর্কে ধুয়ো দিয়েই চলেছে৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে অন্যতম সেরা পাকিস্তানি পেশার শোয়েব আখতার রেগে একটি টিভি চ্যানেলের লাইভ শো থেকে বেরিয়ে যাচ্ছেন৷ পরে অবশ্য টুইটারে একটি ভিডিও পোস্ট করে নিজের এ হেন কাজের ব্যাখ্যাও দিয়েছেন শোয়েব৷

হোস্ট তাঁকে অভদ্র বলায় Live টিভি শো ছেড়ে বেরিয়ে গেলেন শোয়েব আখতার

পাকিস্তানের প্রাক্তন পেশার শোয়েব আখতার সে দেশের একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করছিলেন নওমান নিয়াজ। তাঁর সঙ্গে মতবিরোধের কারণেই টিভি শো থেকে বেরিয়ে যান আখতার। পিটিভি নিউজে টি-টোয়েন্টি বিশ্বকাপের লাইভ শো চলাকালীন এই পাকিস্তানি পেশার বলেন যে তিনি সংশ্লিষ্ট চ্যানেলের একজন ক্রিকেট বিশ্লেষকের পদ থেকে 'পদত্যাগ' করেছেন। এরপরই পাকিস্তানের বিখ্যাত স্পোর্টস সাংবাদিক নিয়াজ তাকে 'অভদ্র' বলে অভিহিত করেন এবং বলেন তিনি (শোয়েব) যদি চান তাহলে তিনি শো ছেড়ে যেতে পারেন৷ এরপরই লাইভ শো থেকে বেরিয়ে যান শোয়েব৷

এই ঘটনার ভিডিও ক্লিপিং অতি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এবং এরপরই আখতার টুইটারে একটি অফিসিয়াল বিবৃতি দেন৷ যেখানে প্রাক্তন পাকিস্তানি পেশার বলেন, একাধিক ক্লিপ সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হচ্ছে তাই আমার মনে হয়েছে বিষয়টি স্পষ্ট করা উচিত। টিভির অনুষ্ঠানটিতে সঞ্চালিকা নোমান আমার প্রতি জঘন্য এবং অভদ্র ব্যবহার করেন এবং তিনি আমাকে শো ছেড়ে চতে যেতে বলেছিলেন।

আমার কাছে এটি বিব্রতকর মনে হয়েছে৷ বিশেষত যখন স্যার ভিভিয়ান রিচার্ডস এবং ডেভিড গাওয়ারের মতো কিংবদন্তিরা সেটে বসে রয়েছেন। এবং আমার সমসাময়িক, সিনিয়ররা এবং লক্ষ লক্ষ দর্শক আমাদের দেখছেন। আমি পারস্পরিক বোঝাপড়ার জায়গা থেকে সবাইকে বিব্রতকর অবস্থা থেকে বাঁচানোর চেষ্টা করেছি। আমি চেয়েছিলাম নোমানও বিনয়ের সঙ্গে ক্ষমা চানএবং আমরা শো নিয়ে এগিয়ে যাই। যা তিনি করতে অস্বীকার করেছিলেন। তখন আমার আর কোন উপায় ছিল না। একপ্রকার বাধ্য হয়েই আমি শো ছেড়ে চলে আসি।

স্যার ভিভিয়ান রিচার্ডস, ডেভিড গাওয়ার, রশিদ লতিফ, উমর গুল, রশিদ লতিফ, আকিব জাভেদ এবং পাকিস্তান মহিলা দলের অধিনায়ক সানা মীর-এর মতো মহান ক্রিকেটাররা এই অনুষ্ঠানের অতিথি ছিলেন৷ তাঁরাও আখতারের এই ধরনের ব্যবহারে অবাক হয়ে যান৷ সমস্যার শুরু যখন সঞ্চালিকা আখতারকে জিজ্ঞাসা করেন যে পাকিস্তান নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিততে গিয়ে আদৌও ছড়িয়ে ফেলবে কিনা। আখতার এই প্রশ্নের উত্তর না দিয়ে পেসার হারিস রউফ সম্পর্কে কথা বলার সিদ্ধান্ত নেন এবং হারিসকে খুঁজে বের করা এবং তাকে সঠিকভাবে সমর্থন করার জন্য পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি, লাহোর কালান্দার্স এবং দলের কোচ আকিবের প্রশংসা করতে থাকেন। নোমান তাকে বাধা দেওয়ার চেষ্টা করায় প্রাক্তন টেস্ট পেসারের দিকে ইঙ্গিত করে আখতার বলেন, এই লোকটি সমস্ত কৃতিত্বের যোগ্য। লাহোর কালান্দার্সই আমাদের হারিস রউফকে দিয়েছে। অনুষ্ঠানের সঞ্চালিকা নোমান এতে স্পষ্টতই বিরক্ত হন৷ এবং অভিযোগ করেন আখতার তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করছেন। যা তিনি (নোমান) সহ্য করবেন না এবং এই পরিস্থিতিতে তিনি শো এর বিজ্ঞাপন বিরতিতে যাওয়ায় ভালো মনে করছেন৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+