Champions Trophy: ভারতীয় দল ও বিরাট খেলতে চান পাকিস্তানে! আটকায় কে? বিস্ফোরক মন্তব্য আখতারের

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতার অবসান যেন কিছুতেই হচ্ছে না। একটির পর একটি দিন চলে গেলেও এই টুর্নামেন্ট কখন-কোথায় হবে সেটা নিয়ে অনিশ্চয়তার অবসান হচ্ছে না। কিন্তু মাঠের বাইরে পাকিস্তান ক্রিকেটারদের কথার বিস্ফোরণও থামছে না। বুধবার আরও একবার চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে মুখ খুললেন শোয়েব আখতার, এবার তাঁর বক্তব্যের মূল নির্যাস বিসিসিআই এবং বিরাট কোহলি।

। বিসিসিআই পাকিস্তানে দল না পাঠানোর সিদ্ধান্তে স্থির আছে, ফলে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করার পথই একমাত্র খোলা আছে। পাকিস্তান হাইব্রিড মডেল মেনে নিয়েও পাল্টা শর্ত চাপাচ্ছে ভারতের উপর। যা বিসিসিআই মানতে নারাজ। বিসিসিআই এবং পিসিবির শর্ত এবং পাল্টা শর্তেই চ্যাম্পিয়ন্স ট্রফির জট অব্যাহত। এই পরিস্থিতি শোয়েব আখতার দাবি করেছেন, ভারত এবং বিরাট কোহলি পাকিস্তানে খেলতে পছন্দ করেন কিন্ত ভারত সরকার তাদের এখানে খেলতে আসার অনুমতি দেয় না।

পাকিস্তানের একটি টিভি শো-তে শোয়েব আখতার মন্তব্য করেছেন, আমার মনে হয় ভারতীয় দল পাকিস্তানের বিরুদ্ধে এবং পাকিস্তানের মাটিতে খেলতে চায়, বিরাট কোহলিও পাকিস্তানে খেলতে চান। কিন্তু তাদের সরকারের জন্য তারা খেলতে আসতে পারেন না। যদি ভারত এবং পাকিস্তানের মধ্যে ম্যাচ হয় তাহলে টিভি স্বত্ত্ব এক লাফে অনেকটাই বৃদ্ধি পাবে।

কয়েকদিন আগেই শোয়েব আখতার মন্তব্য করেছিলেন, আমার মনে হয় ভবিষ্যতে আমাদের ভারতে গিয়ে খেলা উচিত। বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে হবে। আমি সব সময়ে বলে এসেছি, ভারতের মাটিতে খেলতে হবে এবং সেখানেই তাদের হারিয়ে আসবে হবে। আমার মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য হাইব্রিড মডেল আগেই ফাইনাল হয়ে গিয়েছিল।

বিগত কয়েক মাস ধরেই অনমনীয় অবস্থান গ্রহণ করে পাকিস্তান। ভারতীয় ক্রিকেট বোর্ডও জানিয়ে দেয় তারা নিরাপত্তার কারণেই পাকিস্তানে দলকে খেলতে পাঠাবে না। ফলে কঠিন অবস্থান থেকে সরে এসে পাকিস্তান বোর্ডকে বাস্তবের মাটিতে নামতেই হত। কারণ ভারতকে ছাড়া পিসিবির পক্ষে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা সম্ভব নয়।

ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহ ৫ ডিসেম্বর একটি ভার্চুয়াল বোর্ড মিটিং ডেকেছেন, কিন্তু কোনো নির্দিষ্ট এজেন্ডা ছাড়াই। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কোনো আলোচনা হবে কি না, তা স্পষ্ট নয় । তবে সম্প্রচারকারী সংস্থা চাপ বৃদ্ধি করছে আইসিসির উপর। কারণ অল্প সময় বাকি থাকলেও এখনও সূচি ঘোষণা হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+