সৌরভের উদাহরণ দিয়ে শোয়েব বললেন, 'টিভি শো-তে বসা আমার কাজ নয়'!

সৌরভের উদাহরণ দিয়ে শোয়েব বললেন, 'টিভি শো-তে বসা আমার কাজ নয়'!

এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে বিস্ফোরণ ঘটালেন লেজেন্ড শোয়েব আখতার। সাফ জানালেন, কেবল টিভি শো-তে বসে বক্তব্য রাখা তাঁর কাজ নয়। এই ইস্যুতে বিসিসিআই সভাপতি তথা ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদাহরণ টেনেছেন রাউলপিন্ডি এক্সপ্রেস।

টিভি শো-তে শোয়েব

টিভি শো-তে শোয়েব

নিজের ইউ টিউব চ্যানেলে ক্রিকেট নিয়ে বক্তব্য রাখতে দেখা যায় পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতারকে। ক্রিকেট ছাড়ার পর পাকিস্তানের বিভিন্ন টিভি শো-তেও একাধিকবার অংশ নিতে দেখা গিয়েছে তাঁকে। একই সঙ্গে ধারাভাষ্যকারের ভূমিকাও পালন করেছেন রাউলপিন্ডি এক্সপ্রেস।

কেবল টিভি শো-তে বসতে চান না

কেবল টিভি শো-তে বসতে চান না

কেবল টিভি শো-তে বসে বক্তব্য রাখাই তাঁর কাজ নয় বলে সাফ জানিয়েছেন শোয়েব আখতার। বলেছেন, তিনি পাকিস্তানের ক্রিকেটের উন্নতিতে নিজেকে নিয়োজিত করতে চান। কিন্তু সে সুযোগ না পেয়ে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপর যে অসন্তুষ্ট, তা বুঝিয়ে দিয়েছেন আখতার। তাঁর মতে, ভারতের রাস্তা অবলম্বন করুক পাকিস্তান। দেশের প্রাক্তন ক্রিকেটাররা পিসিবি-র প্রশাসনিক পদে বসলে ক্রিকেটের উন্নতি হবে বলেও মনে করেন শোয়েব।

সৌরভের উদাহরণ

সৌরভের উদাহরণ

ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই-র সভাপতি নির্বাচিত হয়েছেন দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির মাথায় বসেছেন ভারতের আরও এক প্রাক্তন অধিনায়ক তথা লেজেন্ড রাহুল দ্রাবিড়। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট সংস্থার প্রধান নির্বাচিত হয়েছেন সে দেশের প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ। ভারত ও দক্ষিণ আফ্রিকা করে দেখাতে পারলে পাকিস্তান ক্রিকেট বোর্ড কেন পারবে না, প্রশ্ন তুলেছেন শোয়েব আখতার।

ভারতের প্রশংসা

ভারতের প্রশংসা

পাকিস্তানের এক সংবাদমাধ্যমে শোয়েব আখতার বলেছেন, ভারত দুর্দান্ত দেশ। এখানকার মানুষও অসাধারণ। ভারতের মানুষ পাকিস্তানের সঙ্গে যুদ্ধ চান না বলেও দাবি করেছেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার। বলেছেন, পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক স্থাপন ও কাজ করার জন্য মুখিয়ে রয়েছে ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+