প্রতিভা নয়, এই বিশেষ কারণেই বিরাট কোহলির সঙ্গে পাক উঠতি ক্রিকেটারকে একাসনে বসালেন শোয়েব আখতার

বয়স মাত্র ১৬। এই বয়সে অস্ট্রেলিয়ার মাটিতে প্রস্তুতি ম্যাচে অজি ব্যাটসম্যানদের নাচিয়ে ছেড়েছেন। সামনেই টেস্ট অভিষেকের সম্ভবনা।

বয়স মাত্র ১৬। এই বয়সে অস্ট্রেলিয়ার মাটিতে প্রস্তুতি ম্যাচে অজি ব্যাটসম্যানদের নাচিয়ে ছেড়েছেন। সামনেই টেস্ট অভিষেকের সম্ভবনা। ২১ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে পাকিস্তান। ব্রিসবেনে প্রথম টেস্টে সুযোগ পেতে পারেন ১৬ বছর বয়সী নাসিম শাহ।

পাকিস্তানের হয়ে টেস্ট অভিষেক করতে চলা তরুণ তুর্কির সঙ্গে কেন বিরাটের তুলনা টানলেন শোয়েব আখতার

তরুণ পেসারের বোলিংয়ে মুগ্ধ শোয়েব আখতার বলেছেন, 'তরুণ প্রতিভা নাসিম শাহ ক্রিকেট পণ্ডিতদের দারুণভাবে আকৃষ্ট করেছে। ওর বোলিংয়ে গতি ও সুইং দুই রয়েছে। সেই সঙ্গে ওর মানসিক দৃঢ়তা প্রশংসা করতে হয়।'

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/UyRck54fAWw" frameborder="0" allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

প্রসঙ্গত পাকিস্তানের হয়ে প্রস্তুতি ম্যাচে মাঠে নামার কয়েক ঘন্টা আগেই মাকে হারান ১৬ বছরের কিশোর। মায়ের মৃত্যুসংবাদ পেয়েও ম্যাচে বোলিং করার সুযোগ ছেড়ে দেশে ফিরে যাননি শাহ। ১৬ বছর বয়সী ক্রিকেটারের এই মানসিক দৃঢ়তা দেখে শোয়েব অভিভূত।

নিজের ইউটিউব চ্যানেলে বিরাটের সঙ্গে পাকিস্তানের তরুণ পেসারের মানসিক দৃঢ়তার তুলনা টেনেছেন। প্রসঙ্গত ক্রিকেট কেরিয়ারের শুরুর দিকে বাবার মৃত্যু শোক ভুলে ব্যাট হাতে মাঠে নেমে দলের হয়ে রান সংগ্রহ করেছিলেন বিরাট। পরে ম্যাচ শেষ করে বাবার সৎকার করেছিলেন কোহলি। সেকারণেই বিরাটের সঙ্গে পাকিস্তানের উঠতি তরুণ পেসার নাসিমের মানসিক দৃঢ়তার তুলনা টেনেছেন আখতার।

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/0fbqONr2UdE" frameborder="0" allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+