চিনাদের খাদ্যভাসের জন্য গোটা পৃথিবী ভুগছে, করোনা প্রসঙ্গে শোয়েব আখতার
করোনার গ্রাসে গোটা বিশ্ব। ইতিমধ্যেই এই ভাইরাসের আক্রমণের কারণে মৃত্যের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৪০ হাজারের বেশি।
করোনার গ্রাসে গোটা বিশ্ব। ইতিমধ্যেই এই ভাইরাসের আক্রমণের কারণে মৃত্যের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৪০ হাজারের বেশি। উপমহাদেশে ভারত-বাংলাদেশ-পাকিস্তানেও এই ভাইরাসের আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে। গোটা বিশ্ব জুড়ে মহামারীর আকার নিচ্ছে করোনা। জনসংখ্যার বিচারে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র ভারতও ভাইরাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে। এবার করোনার প্রকোপ নিয়ে মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার।

করোনা আতঙ্কে স্থগিত একের পর এক টুর্নামেন্ট
করোনায় প্রাণ হারানো মানুষের সংখ্যা বাড়তে, ক্রীড়াজগতেও তার প্রভাব পড়েছে। করোনা আতঙ্কের কারণে ইতিমধ্য়েই বিশ্বজুড়ে একের পর এক টুর্নামেন্ট বাতিল হচ্ছে। স্থগিত হয়ে যাচ্ছে সিরিজ। দর্শকশূন্য মাঠে চলছে খেলা।

ক্রীড়াদুনিয়ায় স্তব্ধতা
পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর সেমিফাইনাল-ফাইনাল সহ অন্তিম পর্বের সব খেলা হবে ফাঁকা মাঠে। অন্যদিকে ভারতে ফ্যান ও ক্রিকেটারদের স্বাস্থ্যের কথা ভেবে, আইপিএল টুর্নামেন্টে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত হয়েছে।

চিনাদের দোষ, বললেন আখতার
এভাবে করোনা আক্রান্তের কারণে একের পর এক টুর্নামেন্ট স্থগিত হয়ে যাওয়ার কারণে ক্ষুব্ধ শোয়েব। পাকিস্তানের রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় চিনাদের দায়ী করেছেন। নিজের ইউটিউব চ্যানেলে আখতার বলেছেন, ‘চিনারা বাদুড়ের মাংস কেন খায় বা বাদুড়ের রক্ত, মূত্র কেন পান করে বুঝে উঠতে পারিনা। চিনাদের এই খাদ্যাভাসের জন্যেই গোটা বিশ্বে করোনার জীবাণু ছড়িয়ে পড়েছে। নিজেদের খাদ্য়াভাসের জন্য গোটা বিশ্বকে বিপদের মুখে ফেলেছে।চিনারা বাদুড়, কুকুর বা বেড়ালের মাংস কীভাবে খেতে পারে, বুঝে উঠতে পারিনা। জীবন নিয়ে এরা খেলা করছে।'

মানবতার পক্ষে এই ক্ষতিকারক খাদ্য়াভাস পাল্টানোর পরামর্শ শোয়েবের
চিনাদের খাদ্যাভ্যাস নিয়ে ক্ষোভ আরও উগরে দিয়ে শোয়েব বলেছেন, 'মানবতার পক্ষে চিনাদের এই খাদ্যাভ্যাস ক্ষতিকারক। জীবন আজ সংকটে, অর্থনৈতিক ক্ষতির পরিমাণটা একবার ভেবে দেখুন।'
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications