আফ্রিদির 'বুম বুমে ' মজেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস
বুম বুম আফ্রিদির দেখা পেয়ে দারুণ খুশি শোয়েব আখতার
আফ্রিদি ধামাকায় উড়ে গেল প্রতিপক্ষ , এটাই চেনা ছবি। ১৯৯৬ সালে আত্মপ্রকাশের পরই ধামাকা দিয়েছিলেন বিশ্ব ক্রিকেটে। মাত্র ৩৭ বলে শতরান করেছিলেন পাক ব্যাটসম্যান। ১৭ বছর বিশ্ব ক্রিকেটে সেই রেকর্ড অক্ষুন্ন ছিল।
ফের সেই ধামাকা দেখাল ক্রিকেট মহল। জায়গা বদলে এবার মঞ্চ ইংল্যান্ড। বল মাত্র ৪৩ আর রান ১০১। অনেকদিন বাদে ট্রেডমার্ক ছন্দে পাওয়া গেল শহিদ আফ্রিদিকে। ২০-২০ ব্লাস্টে-র কোয়ার্টার ফাইনালে ডার্বিশায়ারকে উড়িয়ে দিল হ্যাম্পশায়ার। সৌজন্যে 'বুম বুম' আফ্রিদি।

একাই বিপক্ষকে উড়িয়ে দিয়েছিলেন এই পাক অলরাউন্ডার। দীর্ঘদিন পর ব্যাট হাতে পরিচিত খুনে মেজাজে পাওয়া গিয়েছিল আফ্রিদিকে। ১০১ রানের ইনিংসে মারলেন ১০টি চার ও ৭টি ছয়।
এদিকে আফ্রিদির ইনিংসে মজেছেন তাঁরই একসময়ের সতীর্থ শোয়েব আখতার। পাকিস্তানি এই জোরে বোলার নিজের সোশ্যাল সাইটে কুর্নিশ জানিয়েছেন আফ্রিদিকে। বলেছেন কাউন্টি-র টি-টোয়েন্টিতে প্রথম শতরানের জন্য অভিনন্দন। দারুণ খেলছ ভাই। এর জন্য শাহি ঝাপ্পি পাওয়া উচিত তাঁর।

Congrats @SAfridiOfficial on maiden #T20 century. Well played my brother. You deserve #ShabiKiJhappi :-) #NatwestT20Blast #BoomBoomAfridi
— Shoaib Akhtar (@shoaib100mph) August 23, 2017

Click it and Unblock the Notifications