ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচ নিয়ে টুইট যুদ্ধে পিটারসেন-শোয়েব

ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচকে ঘিরে টুইট যুদ্ধে সামিল হলেন দুই দেশের দুই প্রাক্তন তারকা কেভিন পিটারসেন ও শোয়েব আখতার। মজার ছলেই একে অপরের পা টেনে ধরলেন দুই ক্রিকেটীয় লেজেন্ড।

ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচকে ঘিরে টুইট যুদ্ধে সামিল হলেন দুই দেশের দুই প্রাক্তন তারকা কেভিন পিটারসেন ও শোয়েব আখতার। মজার ছলেই একে অপরের পা টেনে ধরলেন দুই ক্রিকেটীয় লেজেন্ড।

ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচ নিয়ে টুইট যুদ্ধে পিটারসেন-শোয়েব

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শোচনীয় হারের পর, ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তাম দলকে উদ্বুদ্ধ করতে টুইট করেন রাউলপিণ্ডি এক্সপ্রেস শোয়েব। কোন এক টেস্ট ম্যাচে ইংল্যান্ডের প্রাক্তন তারকা কেভিন পিটারসেনকে আউট করার পর তাঁর সেলিব্রেশনের ছবি পোস্ট করে পাকিস্তানি খেলোয়াড়দের উদ্দেশে শোয়েব লেখেন, 'রক্ত, ঘাম, আগ্রাসন, হৃৎ কম্পনের প্রতিয়োগিতা, বদমাশি। দেশের হয়ে খেলার সময় ক্রিকেটারদের মধ্য এই গুনগুলো থাকা প্রয়োজন। বুকের তারা (পাকিস্তানের ক্রিকেট লোগো) গর্বের জায়গা। দারুণ খেলো। ওঁদের বিরুদ্ধে লড়ে যাও।'

Blood, sweat, aggression, racing heartbeat, badmaashi. This is whats required when you represent your country. This star on your chest is your pride guys. Tagra khelo.
Go get them. Larr jao. #Pakistan #PakvsEng #cwc2019 pic.twitter.com/b9JnTmBKOp
— Shoaib Akhtar (@shoaib100mph) June 1, 2019

বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামার আগে প্রাক্তনী শোয়েব আখতারের টুইটে কমেন্ট করতে দেখা যায় পাকিস্তানের বিশ্বকাপ দলের ক্রিকেটারদের। পাকিস্তানের নেটিজেনরাও শোয়েবের টুইটের প্রশংসায় পঞ্চমুখ হয়। কিন্তু যাঁকে আউট করে নিজের সেলিব্রেশনের ছবি টুইটারে পোস্ট করেন রাউলপিণ্ডি এক্সপ্রেস, সেই কেভিন পিটারসেন কিন্তু পাল্টা জবাব দিতে ছাড়েননি। খানিকটা মজার ছলেই রি-টুইট করে কেপি শোয়েবের উদ্দেশে লিখেছেন, 'এই টুইট নিয়ে তর্ক করতে চাই না। কারণ আমি ১০০ করার পর তুমি এভাবে সেলিব্রেশন করেছিলে। দারুণ আবেগ।'

Can’t argue with that tweet buddy as you’re celebrating after I smacked you all over for a 100...! Great passion! 😂
— Kevin Pietersen🦏 (@KP24) June 1, 2019

প্রাক্তন ইংরেজ তারকাকে ফের পাল্টা জবাব দেন পাকিস্তানের প্রাক্তন পেস ব্যাটারি। পাল্টা টুইট করে কেভিন পিটারসেনের উদ্দেশে শোয়েব আখতার লেখেন, 'বন্ধু তুমি ওই মুহূ্র্তটা স্মরণ করতে পারো। তোমাকে আউট করার পর আমার চিকেন-ডান্স নিশ্চয় ভুলে যাওনি।' দুই ক্রিকেট লেজেন্ডের বন্ধুত্বপূর্ণ টুইট যুদ্ধ সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়েছে।

Mate you were a true force to reckon with but loved my chicken dance after getting u out ..🕺🏻
— Shoaib Akhtar (@shoaib100mph) June 1, 2019

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+