Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শিবনারায়ণ-পুত্র তেজনারায়ণ চন্দ্রপলের অপরাজিত দ্বিশতরান! টেস্টে এমন নজির আর আছে?

জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্ট কেরিয়ারের তৃতীয় ম্যাচটি খেলতে নেমেই অপরাজিত দ্বিশতরান হাঁকালেন তেজনারায়ণ চন্দ্রপল। তাঁর পিতা শিবনারায়ণ চন্দ্রপলের ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি টেস্ট দ্বিশতরান আছে। ব্যক্তিগত স্কোরে এগিয়ে তেজ।

শিবনারায়ণ চন্দ্রপলের পুত্র তেজনারায়ণ কেরিয়ারের তৃতীয় টেস্ট খেলতে নেমেই হাঁকালেন দুরন্ত দ্বিশতরান। কেরিয়ারের প্রথম শতরানটি পেয়ে গিয়েছিলেন গতকালই। আজ ছক্কা হাঁকিয়ে দ্বিশতরান পূর্ণ করতেই গড়ে ফেললেন ঈর্ষণীয় নজির। এই নিয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয়বার পিতা ও পুত্রের দ্বিশতরানের নজির তৈরি হলো।

পিতা-পুত্রের টেস্টে দ্বিশতরানের নজির আর আছে?

শিবনারায়ণ চন্দ্রপলের সঙ্গে তাঁর পুত্রের ব্যাটিংয়ের মিল রয়েছে অনেকটাই। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৬৪টি টেস্ট খেলা চন্দ্রপলের ১১৮৬৭ রান রয়েছে। ১৯৯৪ থেকে ২০১৫ সাল অবধি টেস্ট খেলেছেন। রয়েছে ৩০টি শতরান ও ৬৬টি হাফ সেঞ্চুরি। তেজনারায়ণের টেস্ট অভিষেক হয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথ ও অ্যাডিলেডে দুটি টেস্টের চার ইনিংসে তেজনারায়ণের রান ছিল যথাক্রমে ৫১, ৪৫, ৪৭ ও ১৭। তার আগে ক্যানবেরায় প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ১১৯ ও ৫৬ রানের ইনিংস খেলেছিলেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে বুলাওয়াতে আজ ২৬ বছরের তেজনারায়ণ অপরাজিত থাকেন ২০৭ রানে। ১৬টি চার ও তিনটি ছয় মেরেছেন। শিবনারায়ণ চন্দ্রপলের দুটি দ্বিশতরান রয়েছে। ২০০৫ সালে জর্জটাউনে দক্ষিণ আফ্রিকা ও ২০১২ সালে মীরপুরে বাংলাদেশের বিরুদ্ধে তিনি অপরাজিত ছিলেন ২০৩ রানে। এদিন বাবার টেস্টে সর্বাধিক ব্যক্তিগত স্কোরটিও টপকে যান তেজনারায়ণ।

পাকিস্তানের হানিফ মহম্মদ ও শোয়েব মহম্মদের টেস্টে দ্বিতশরান রয়েছে। তাঁরাই এতদিন ছিলেন টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম পিতা-পুত্র জুটি যাঁদের টেস্ট ডাবল সেঞ্চুরি রয়েছে। সেই কীর্তিতে এবার থাবা বসালেন চন্দ্রপলরা। তেজনারায়ণ ৫৯৬ মিনিট ক্রিজে কাটিয়ে ৪৬৭ বল খেলে ২০৭ রানে অপরাজিত থাকেন। তাঁর সঙ্গে ওপেন করতে নেমে অধিনায়ক কার্লোস ব্রেথওয়েটও শতরান হাঁকান। ১৮টি চারের সাহায্যে ব্রেথওয়েট ৩১২ বলে ১৮২ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং জুটিতে ১১৪.১ ওভারে ওঠে ৩৩৬ রান।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওপেনিং জুটিতে ওঠা সর্বাধিক রানের রেকর্ডটিও ভেঙে দিলেন ব্রেথওয়েট ও চন্দ্রপল। ১৯৯০ সালে সেন্ট জন্সে ইংল্যান্ডের বিরুদ্ধে ওপেনিং জুটিতে ২৯৮ রান যোগ করেছিলেন গর্ডন গ্রিনিজ ও ডেসমন্ড হেইন্স। তাঁদের নজির ব্রেথওয়েট-চন্দ্রপল জুটিতে ভেঙে গেল। টেস্টে ১০০ ওভারের বেশি ব্যাট করার নজির এতদিন ছিল শ্রীলঙ্কার মারভান আতাপাত্তু ও সনৎ জয়সূর্য জুটির দখলে। তাঁরা ২০০০ সালে পাকিস্তানের বিরুদ্ধে ক্যান্ডিতে ১১৪.২ ওভার খেলে ওপেনিং জুটিতে তুলেছিলেন ৩৩৫। সেই নজিরও ভেঙে দিয়েছেন ক্যারিবিয়ান ওপেনাররা। বৃষ্টিবিঘ্নিত টেস্টের তৃতীয় দিনে আজ ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে ৪৪৭ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে। জবাবে খেলতে নেমে দিনের শেষে জিম্বাবোয়ের সংগ্রহ ৩ উইকেটে ১১৪।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+